মেধা ও যোগ্যতায় কনস্টেবল নিয়োগ শুরু: বান্দরবানে টিআরসি বাছাইয়ের প্রথম দিন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক


“সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে বান্দরবান পার্বত্য জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে প্রাথমিক বাছাই পর্বের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টা থেকে বান্দরবান পুলিশ লাইন্সে শুরু হয় শারীরিক সক্ষমতা যাচাই (Physical Endurance Test – PET) এর প্রাথমিক ধাপ। প্রথমে পুলিশ লাইন্সের প্রবেশদ্বারে আবেদনকারী প্রার্থীদের উচ্চতা পরিমাপ করা হয়। পরে প্রাথমিকভাবে উত্তীর্ণদের মাঠে নিয়ে শারীরিক মাপ গ্রহণ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।

নিয়োগ কার্যক্রমে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পুলিশের নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। দিনশেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতেই বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে প্রার্থী নির্বাচন করা হবে। কোনো ধরনের সুপারিশ, তদবির বা অর্থের বিনিময়ে চাকরি লাভের সুযোগ নেই।

তিনি আরও বলেন, সরকারি নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত কোনো অর্থ প্রদান থেকে বিরত থাকতে হবে এবং দালাল বা প্রতারকদের বিষয়ে সতর্ক থাকতে হবে। এ সময় নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।

এদিনের কার্যক্রমে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, রাঙ্গামাটি ও নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের প্রতিনিধি, বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বচ্ছতা, ন্যায্যতা ও মেধার ভিত্তিতে গড়ে ওঠা একটি পেশাদার পুলিশ বাহিনী গঠনে এ ধরনের নিয়োগ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে উৎসবমুখর নববর্ষ উদযাপন

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস প্রাণবন্ত…

  • ঈদকে ঘিরে বান্দরবানে নিরাপত্তা জোরদার, পুলিশের বিশেষ কার্যক্রম

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বান্দরবান জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় ও স্থিতিশীল রাখতে বিশেষ কার্যক্রম পরিচালনা করছে জেলা পুলিশ। একই সঙ্গে সরকারি ছুটিকে কেন্দ্র করে জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বুধবার (১৯ মার্চ) সদর…

  • 🟥 কোতয়ালী থানার বিশেষ অভিযানে শিশু ধর্ষণ মামলার মূল অভিযুক্ত গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানার বিশেষ অভিযানে শিশু ধর্ষণ মামলার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের তৎপরতা ও দ্রুত পদক্ষেপে এ গ্রেফতার অভিযান সম্পন্ন হয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে রাঙ্গামাটি…

  • সবার আগে বাংলাদেশ’ সাম্য ও সম্প্রীতির বন্ধনে ঐক্যের আহ্বান পার্বত্য মন্ত্রীর

    আহমদ বিলাল খান, রাঙামাটিঃ ‘সবার আগে বাংলাদেশ। সাম্য ও সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ হয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়তে হবে’  এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। তিনি বলেন, পবিত্র মাহে রমজানের শিক্ষা হচ্ছে আত্মশুদ্ধি, সহনশীলতা ও…

  • রাঙ্গামাটিতে পুলিশ সদস্যের পদোন্নতি, র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন এসপি

    নিজস্ব প্রতিবেদক ; রাঙ্গামাটি পার্বত্য জেলায় কনস্টেবল থেকে নায়েক পদে বিভাগীয় পদোন্নতি পাওয়া এক পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। রোববার (৮ মার্চ ) রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে পদোন্নতি পাওয়া পুলিশ সদস্য তৌহিদুল…

  • পুলিশ ট্রেইনি রিক্রুট কনষ্টেবল (TRC) লিখিত পরীক্ষা ২৭ এপ্রিল

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (TRC) পদে নিয়োগ—ফেব্রুয়ারি ২০২৬ ব্যাচের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং Physical Endurance Test (PET)-এ উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। পুলিশ সূত্রে জানা গেছে, উক্ত লিখিত পরীক্ষা সকাল ১০:০০ ঘটিকায়…

Leave a Reply