🟥 বান্দরবানে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” জেলা পর্যায়ের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবান স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে ”নতুন কুঁড়ি স্পোর্টস- ২০২৬” জেলা পর্যায়ের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৩ মে) জাতীয় পর্যায়ে এই কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি।

জেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০০ নং বান্দরবান সংসদীয় আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। বিশেষ অতিথি ও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে স্টেডিয়াম প্রাঙ্গণে ক্রীড়াবিদ, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় দর্শকদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন বয়সভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে তরুণ ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন জেলার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করবে এবং নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করবে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাউখালী থানার অভিযানে চট্টগ্রাম থেকে পলাতক আসামী গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটির কাউখালী থানার পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে চট্টগ্রাম মহানগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ…

  • রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড: পেশাদারিত্বে জোর

    আহমদ বিলাল খান, রাঙ্গামাটি রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাঠে সোমবার (৩০ মার্চ) অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মাস্টার প্যারেড ও কিট প্যারেড। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। প্যারেড…

  • রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আইএমসিআই কর্নার পরিদর্শনে উচ্চ পর্যায়ের টিম, শিশু পুষ্টিতে জোর

    নিজস্ব প্রতিবেদক: শিশুস্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রম জোরদার করতে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, মহাখালী, ঢাকার একটি উচ্চ পর্যায়ের পরিদর্শন দল রাঙামাটি জেনারেল হাসপাতালের আইএমসিআই (IMCI) কর্নার পরিদর্শন করেছে। সোমবার (৩০ মার্চ) অনুষ্ঠিত এ পরিদর্শনে দলটি শৈশবের অসুস্থতার সমন্বিত ব্যবস্থাপনা কার্যক্রমের আওতায় পরিচালিত…

  • রাঙ্গামাটিতে দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার

    আহমদ বিলাল খান, রাঙামাটি  যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা, যা সঠিকভাবে আদায় ও বণ্টন করা গেলে সমাজে দারিদ্র্য উল্লেখযোগ্যভাবে হ্রাস করা সম্ভব—এমন মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলার জেলা প্রশাসক নাজমা আশরাফী। সোমবার (৯ মার্চ) সকাল ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন…

  • 🟥 কাপ্তাই ন্যাশনাল পার্কে অজগর অবমুক্ত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই ন্যাশনাল পার্কে একটি অজগর সাপ অবমুক্ত করেছে বন বিভাগ। রাঙামাটি সদরের একটি দোকানের জানালা থেকে উদ্ধার করা ওই অজগরকে পরে নিরাপদ পরিবেশে ফিরিয়ে দেওয়া হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (১৯ মে) রাত ৯টার দিকে…

  • 🟥 নবাগত এসপির সঙ্গে পরিবহন মালিক–শ্রমিকদের মতবিনিময় সভা

    নিজস্ব প্রতিবেদক: বান্দরবান পার্বত্য জেলার নবাগত পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার পরিবহন খাতের মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন। শনিবার (১৭ মে) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার…

Leave a Reply