কোতয়ালী থানার অভিযানে নিখোঁজ প্রবাসীর স্ত্রী-সন্তান উদ্ধার

আহমদ বিলাল খান:


রাঙামাটি কোতয়ালী থানার বিশেষ উদ্ধার অভিযানে নিখোঁজ এক প্রবাসীর স্ত্রী ও তার শিশু সন্তানকে উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, গত ২৭ মার্চ ২০২৬ কোতয়ালী থানায় দায়েরকৃত জিডি নং-১৫০৭ এর প্রেক্ষিতে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৭ মার্চ থেকে ০৬ এপ্রিল পর্যন্ত একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের এক পর্যায়ে নিখোঁজ শেহরিন সুলতানা শামিমা (২০) কে তার শিশু সন্তানসহ চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার বসিলা বাজারের বৌদ্ধপাড়া এলাকা থেকে কৌশলে উদ্ধার করা হয়। তিনি রাঙ্গামাটির কোতয়ালী থানাধীন স্বর্ণটিলা এলাকার বাসিন্দা।

উদ্ধারকৃতদের নিরাপদে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

+ posts

Similar Posts

  • বান্দরবান ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক : মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বান্দরবান জেলা ঈদগাহ ময়দানে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এ জামাতে বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। ঈদের জামাতে…

  • এসপি’র তদারকিতে বান্দরবানে চেকপোস্ট অভিযান জোরদার

    নিজস্ব প্রতিবেদক : জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় ও স্থিতিশীল রাখার লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সদর থানার অধীনে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। রবিবার (৮ মার্চ) বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সুপার মোঃ আব্দুর রহমান নিজে সরেজমিনে উপস্থিত…

  • 🟥 রাঙ্গামাটিতে অপরাধ পর্যালোচনা সভা মাদক ও সাইবার অপরাধ দমনে জোর

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটি পার্বত্য জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার, সাইবার অপরাধ প্রতিরোধ এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্ত কার্যক্রম তদারকির লক্ষ্যে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকালে রাঙ্গামাটি…

  • বাংলাদেশ পুলিশে ট্রেইনি কনস্টেবল নিয়োগে আবেদন শুরু ৫ মার্চ

    নিজস্ব প্রতিবেদক :“সেবার ব্রতে চাকরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ০৫ মার্চ ২০২৬ খ্রি. থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বাংলাদেশ পুলিশ সূত্রে জানা গেছে, ট্রেইনি…

  • সড়কে হাতির পাল, সাড়ে ৩ ঘণ্টা থমকে কাপ্তাই–রাঙামাটি পথ

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই–আসামবস্তী সড়কে বন্যহাতির পাল অবস্থান নেওয়ায় প্রায় সাড়ে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫টার দিকে আগরবাগান এলাকায় হাতির পালটি সড়কে উঠে আসে। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বিভিন্ন অংশে হাতির অবস্থান থাকায় চালক…

  • ঈদেও থেমে নেই চিকিৎসা সেবা: রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে বিশেষ প্রস্তুতি

    আহমদ বিলাল খান, রাঙ্গামাটি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তর (DGHS) কর্তৃক জারিকৃত নির্দেশনার আলোকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ছুটির মধ্যেও নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে। ঈদের ছুটির দিন গতকাল ও আজ হাসপাতালটিতে জরুরি বিভাগসহ সকল গুরুত্বপূর্ণ চিকিৎসা কার্যক্রম সচল রাখা…

Leave a Reply