দীর্ঘ প্রতীক্ষার পর বিজয়, মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীপেন দেওয়ান 

মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীপেন দেওয়ান

পলাশ চাকমা, রাঙামাটি।

রাঙামাটি–২৯৯ আসনে বিপুল ভোটে নির্বাচিত বিএনপি মনোনীত সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীতে মহাসচিবের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

দীর্ঘ সময় পর রাঙামাটি আসনে বিএনপির বিজয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে যে উৎসাহ তৈরি হয়েছে, তারই প্রতিফলন দেখা যায় এ সাক্ষাতে। নির্বাচনে বিজয়ের জন্য দীপেন দেওয়ানকে অভিনন্দন জানান দলের মহাসচিব এবং পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে অগ্রাধিকারভিত্তিক কাজ করার আহ্বান জানান।

এ সময় দীপেন দেওয়ান বলেন, পাহাড়ের মানুষের যে আস্থা ও ভালোবাসা তিনি পেয়েছেন, তা তার কাছে বড় প্রাপ্তি। তিনি প্রতিশ্রুতি দেন— যতদিন দায়িত্বে থাকবেন, ততদিন পাহাড়ের মানুষের উন্নয়ন ও অধিকার রক্ষায় নিজেকে নিবেদিত রাখবেন।

সাক্ষাৎকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির সহ  দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, আগামীর রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম নিয়েও এ সময় সংক্ষিপ্ত আলোচনা হয়।

পলাশ চাকমা, রাঙ্গামাটি
+ posts

Similar Posts

  • রাত পোহালেই ভোটযুদ্ধ: কাপ্তাইয়ের ২২ কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম, নিরাপত্তা বলয়ে পুরো উপজেলা!

    রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার ২২টি ভোটকেন্দ্রে বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর থেকে পর্যায়ক্রমে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করতে দেখা গেছে। কাপ্তাই উপজেলা নির্বাহী…

  • ঐতিহাসিক ব্যবধানে রাঙামাটিতে ধানের শীষের জয়, বিপুল ভোটে বিজয়ী দীপেন দেওয়ান

    আহমদ বিলাল খান, রাঙামাটি।  ভোটারদের ব্যাপক অংশগ্রহণ, শান্তিপূর্ণ পরিবেশ ও উৎসবমুখর আমেজের মধ্য দিয়ে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাঙামাটির ২৯৯ নং সংসদীয় আসনে রেকর্ড ব্যবধানে জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। জেলার…

  • কাপ্তাইয়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে  নির্বাচনী সরঞ্জাম 

    রাঙামাটির কাপ্তাইয়ের ২২ টি ভোট  কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১ টা হতে কাপ্তাই উপজেলা বিআরডিবি  অফিস হতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল হতে স্ব-স্ব কেন্দ্রের…

  • কাপ্তাইয়ে নির্বাচনী প্রস্তুতি জোরদার, আনসারদের সততা ও দক্ষতার তাগিদ।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। তিনি বলেন এবারে নির্বাচন অনুষ্ঠিত হবে উৎসবমুখর পরিবেশে। প্রতিটি ভোটার যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ…

  • রাঙ্গামাটিতে বিজয়ের মালা দীপেনের গলায়

    আহমদ বিলাল খান : দেশের বৃহত্তম জেলা রাঙ্গামাটির সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ২১৩টি কেন্দ্রের মধ্যে ২০০টি কেন্দ্রের বেসরকারিভাবে সংগৃহীত ফলাফলে বিপুল ভোটে জয় পেয়ে বিজয়ের মালা গলায় তুলেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি…

  • ‘স্বতঃস্ফূর্ত ভোটে মুখর রাঙ্গামাটির ২১৩ কেন্দ্র’ পরিস্থিতি স্বাভাবিক: পুলিশ সুপার

    আহমদ বিলাল খান, রাঙামাটিঃ রাঙ্গামাটি পার্বত্য জেলাজুড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কার্যক্রম উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। জেলার ২১৩টি ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ভোটগ্রহণ কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম।…

Leave a Reply