🟥 চন্দ্রঘোনায় ১৮ লিটার চোলাই মদসহ দুই নারী আটক

নিজস্ব প্রতিবেদক:


রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানার পুলিশের অভিযানে ১৮ লিটার চোলাই মদসহ দুই নারীকে আটক করা হয়েছে। শনিবার (০৯ মে) দুপুরে উপজেলার রাইখালী ইউনিয়নের কাজীপাড়া সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন চট্টগ্রাম মহানগরের খুলশী এলাকার খাদিজা আক্তার ও বাগেরহাট সদর উপজেলার জয়গাছি গ্রামের তানিয়া আক্তার।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের জানান, উপপরিদর্শক (এসআই) আক্তার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দুই নারীর বহন করা কালো ব্যাগ তল্লাশি করে ১৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁদের রোববার সকালে রাঙামাটি আদালতে পাঠানো হবে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • 🟥 কাপ্তাইয়ে নৈতিকতা উন্নয়ন সভা ও কুইজ প্রতিযোগিতা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার হলরুমে এ আয়োজন করা হয়। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ…

  • কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের মানবিক কাজ: অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

    এম বাবুল, কাপ্তাই: রাঙামাটির কাপ্তাইয়ে সামাজিক ও মানবিক কার্যক্রমের জন্য পরিচিত চম্পাকুঁড়ি খেলাঘর আসর আবারও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংগঠনটির উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকাল ৩টায়…

  • কাপ্তাইয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই উপজেলায় প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে এক সমন্বয়, দিকনির্দেশনা ও অভিজ্ঞতা বিনিময়ভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা মডেল মসজিদে ইসলামিক ফাউন্ডেশন–এর আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের আওতায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে…

  • 🟥 ঈদ সামনে রেখে কাপ্তাইয়ে আইনশৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

    নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, মাদক পাচার রোধে নজরদারি জোরদার এবং জননিরাপত্তা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। শনিবার (২৩ মে) সকাল…

  • রাইখালীতে মিনি ট্রাক উল্টে চালক নিহত

    ঝুলন দত্ত, কাপ্তাই  রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কের কারিগর পাড়া এলাকায় একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালক মো. আজিজুল ইসলাম (৪৪) নিহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) সন্ধ্যা প্রায় ৬টার দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত…

  • কাপ্তাইয়ে সরকারের উন্নয়ন বার্তা পৌঁছাতে চলচ্চিত্র প্রদর্শনী

    নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে সচেতন ও উদ্বুদ্ধ করতে রাঙামাটির কাপ্তাই উপজেলায় চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার সিএনজি স্টেশনে এ চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। এতে সরকারের…

Leave a Reply