🟥 আন্তর্জাতিক নার্স দিবসে চন্দ্রঘোনায় বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের নার্সিং বিভাগ ও নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে হাসপাতাল চত্বরে এ আয়োজন করা হয়।

“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ—জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত র‍্যালিতে নার্সরা স্বকীয় পোশাকে অংশ নেন। ঢাক-ঢোল, বাঁশির সুর ও ব্যানার-ফেস্টুন নিয়ে হাসপাতাল চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে চন্দ্রঘোনা দোভাষী বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে হাসপাতালের নার্সিং বিভাগের কর্মরত নার্স, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী, চিকিৎসক ও বিভিন্ন বিভাগের স্টাফরা অংশ নেন।

র‍্যালির উদ্বোধনকালে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং বলেন, “শত বছরের ঐতিহ্যবাহী চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের নার্সিং ইনস্টিটিউট থেকে শিক্ষা নিয়ে দেশের বিভিন্ন স্থানে নার্সরা সেবাদান করে আসছেন। মানবসেবার মনোভাব নিয়ে কাজ করাই আমাদের অঙ্গীকার।”

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

    রবিউল হোসেন চৌধুরী রিপন। রাঙামাটির কাপ্তাইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে এ…

  • কাপ্তাইয়ে চিরকুটের ঈদ উপহার: ৩০ পরিবারের হাসি

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক উদ্যোগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন “চিরকুট”। সংগঠনটির উদ্যোগে উপজেলার ৩০টি অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের সদস্যরা জানান, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও সবার ভালোবাসা ও…

  • কাপ্তাইয়ে সড়ক ও ব্রিজ ধসে চরম জনদুর্ভোগ

    ব্যাঙছড়ি নতুন পাড়ার দেড় হাজার মানুষের চলাচলে দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ব্যাঙছড়ি নতুন পাড়ার একমাত্র চলাচলের সড়ক ও ব্রিজ ধসে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। প্রায় দুই মাস আগে…

  • শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের বৃত্তিতে ‘এ’ গ্রেড পেল ফারিয়া ফারজানা সুপ্তি

    কাপ্তাই প্রতিনিধি: শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ আয়োজিত বৃত্তি পরীক্ষায় ‘এ’ গ্রেডে বৃত্তি অর্জন করেছে ফারিয়া ফারজানা সুপ্তি। রবিবার (১ মার্চ) সারাদেশের মতো রাঙামাটির কাপ্তাই উপজেলাতেও এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। সুপ্তি কাপ্তাই শহীদ তিতুমীর একাডেমি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।…

  • 🟥 কাপ্তাইয়ে শিশু ও নারী উন্নয়ন সচেতনতায় কমিউনিটি সভা, চলচ্চিত্র প্রদর্শন

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা বাড়াতে কমিউনিটি সভা ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কেআরসি উচ্চ বিদ্যালয়ে কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণযোগাযোগ অধিদপ্তরের ‘শিশু, কিশোর-কিশোরী…

  • কাপ্তাইয়ে নারী সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শন

    নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, খাল খনন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে কাপ্তাইয়ে চলচ্চিত্র প্রদর্শন ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ)…

Leave a Reply