🟥 রাইখালীতে উদ্ধার হওয়া অজগর কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের নারানগিরি এলাকায় একটি বাসার সিলিং থেকে উদ্ধার হওয়া জালি অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করেছে বন বিভাগ।

সোমবার (১১ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে পাল্পউড বাগান বিভাগের উদ্যোগে সাপটি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

কাপ্তাই সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম দেওয়ান জানান, রাইখালী রেঞ্জ এলাকার নারানগিরিতে এক প্রধান শিক্ষকের বাসার রান্নাঘরের সিলিংয়ে রোববার রাত ১০টার দিকে সাপটি দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বন বিভাগকে খবর দিলে রাত ১১টার দিকে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন।

তিনি আরও জানান, পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ সাজ্জাদুজ্জামানের নির্দেশনায় সোমবার বিকেলে উদ্ধার হওয়া অজগরটি কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়। এ সময় বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বন বিভাগের পক্ষ থেকে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে সচেতন ও সহযোগিতার আহ্বান জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • বজ্রপাতের ঝুঁকি কমাতে কাপ্তাই হ্রদে বসছে ৬৬ ‘সুরক্ষা ঢাল’

    জেলেদের নিরাপত্তায় প্রায় ৫ কোটি টাকার প্রকল্প পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান নিজস্ব প্রতিবেদক কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের ঝুঁকিতে থাকা জেলেদের নিরাপত্তায় বসানো হচ্ছে ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র। প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ…

  • রাজস্থলীতে ইমাম সম্মেলন, নৈতিক সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির রাজস্থলী উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন–এর উদ্যোগে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে আয়োজিত এ সম্মেলনে উপজেলার বিভিন্ন মসজিদের ইমামরা অংশ নেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা…

  • প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানের সঙ্গে শ্রমিক দল নেতাদের সৌজন্য সাক্ষাৎ

    মানিক দাশ, কাপ্তাই  বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ এবং রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কবিরুল ইসলাম (কবির) মঙ্গলবার (৮ মার্চ) প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে দেশের চলমান…

  • কাপ্তাইয়ে এতিমদের পাশে ইয়ুথ ক্লাব ও হাসপাতাল

    আবদুল হাই খোকন : পরিবেশ সচেতনতা ও মানবিকতার অনন্য সমন্বয়ে কাপ্তাইয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী এক ইফতার ও দোয়া মাহফিল। কাপ্তাই ইয়ুথ ক্লাব ও কাপ্তাই ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল প্রায় শতভাগ প্লাস্টিকমুক্ত—যেখানে একটি প্লাস্টিকের বোতলও…

  • ১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট, স্বস্তিতে কর্ণফুলী অববাহিকা

    নিজস্ব প্রতিবেদক টানা ১০৭ ঘণ্টা ৪০ মিনিট পানি নিষ্কাশনের পর অবশেষে রাঙামাটির কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) রাত ১১টায় কাপ্তাই লেকের পানির উচ্চতা নিরাপদ পর্যায়ে নেমে আসায় কর্তৃপক্ষ একযোগে সব জলকপাট বন্ধের সিদ্ধান্ত…

  • কাপ্তাই শিল্প এলাকায় জামায়াতে ইসলামী’র আলোচনা সভা ও ইফতার মাহফিল

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলার ৬নং শিল্প এলাকা ইউনিটের উদ্যোগে পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিএফআইডিসি জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বিএফআইডিসি ইউনিট সভাপতি সিরাজুল…

Leave a Reply