🟥 কাপ্তাই প্রশাসনে নতুন মুখ, ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন রায়হানুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটির কাপ্তাই উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৭তম ব্যাচের কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম। বুধবার (১৩ মে) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে কাপ্তাই উপজেলায় যোগদান করেন।

নবাগত ইউএনওকে স্বাগত জানাতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। যোগদানের পর প্রশাসনিক কর্মকাণ্ড ও উপজেলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এর আগে একই দিন সকালে তিনি রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। পরে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে কাপ্তাই উপজেলায় দায়িত্ব গ্রহণ করেন।

জানা গেছে, মো. রায়হানুল ইসলাম এর আগে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক দক্ষতা ও মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনায় তিনি অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে পরিচিত।

চাঁদপুর জেলার সন্তান মো. রায়হানুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর কাপ্তাই উপজেলার উন্নয়ন, জনসেবা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • 🟥 কাপ্তাইয়ে অসহায় তনচংগ্যা পরিবার, সহায়তার আহ্বান

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের উত্তর দেবতাছড়ি এলাকার বাসিন্দা ইতিস তনচংগ্যা এখন চরম মানবেতর জীবনযাপন করছেন। একদিকে বাবার ক্যান্সারের চিকিৎসা, অন্যদিকে স্ত্রীর প্যারালাইসিস—দুই গুরুতর অসুস্থ স্বজনকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। আর্থিক সংকটে চিকিৎসা ব্যয় চালাতে হিমশিম খাচ্ছেন…

  • কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৭০০০ টাকা জরিমানা

    ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) রাঙ্গামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কাপ্তাই উপজেলার নতুনবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩ টা দোকান হতে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।  মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)  সকাল ১২ টা হতে ১ টা পর্যন্ত রাঙামাটি…

  • কাপ্তাইয়ে হাম-রুবেলা টিকাদান জোরদারে এ্যাডভোকেসি সভা, ৫,৮৭১ শিশুকে টিকার লক্ষ্যমাত্রা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে স্বাস্থ্য বিভাগের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার…

  • কাপ্তাইয়ে ভোক্তা অধিকার আইনে মোবাইল কোর্ট, জরিমানা

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাই উপজেলার জেটিঘাট ও নতুন বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (১২ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ মনিটরিং কার্যক্রমে কাপ্তাই উপজেলার বিভিন্ন মুদির দোকান, হোটেল ও রেস্টুরেন্টে তদারকি…

  • বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কাপ্তাই উপজেলার মতবিনিময় সভা

    কবির হোসেন, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকাল ৫টায় শহীদ তিতুমীর একাডেমিতে আয়োজিত এ সভায় শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও নৈতিক আদর্শ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ…

  • কাপ্তাইয়ের কেপিএম কলাবাগানে আগুনে পুড়ল দুই বসতঘর

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ কর্ণফুলী পেপার মিল (কেপিএম) এর অভ্যন্তরে কলাবাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৮ মার্চ) রাত ৮টার কিছু সময় পর এ ঘটনা ঘটে। ১নং চন্দ্রঘোনা…

Leave a Reply