মতি পাড়ায় আগুনে পুড়লো মুরগির ফার্মের ২ হাজার মুরগির বাচ্চা

ঝুলন দত্ত, কাপ্তাই

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ডের মতি পাড়া এলাকায় স্থানীয় খামারি সাজাইউ মারমা ব্যক্তিগত মুরগির ফার্মে আগুন লেগে ২ হাজার মুরগির বাচ্চা পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে প্রায় তাঁর ৪ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত  খামারি  সাজাইউ মারমা।

গত শুক্রবার ( ২৭ মার্চ) দুপুরে এই ঘটনা ঘটেছে বলে এই প্রতিবেদককে আজ রবিবার দুপুরে  জানান খামারি সাজাইউ মারমা। কোন জায়গা হতে কিভাবে আগুন লেগেছে তা তিনি বলতে পারছেন না। এসময় আশেপাশে ৩ টি মাত্র ঘর থাকায় তাঁরা ক্ষেতে কাজ করতে যাওয়ায় কেউ আগুন নেভাতে আসতে পারেন নাই বলে তিনি জানান। 

৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য পাইসুই খই মারমা বিষয়টি নিশ্চিত করে বলেন,  আগুনে পুড়ে স্থানীয় খামারি সাজাইউ মারমার মুরগীর ফার্মের সব গুলো মুরগির বাচ্চা পুড়ে গেছে। এতে তাঁর আর্থিক ক্ষতি হয়েছে। 

কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা অমল কান্তি বড়ুয়া বলেন, সাজাইউ মারমা একজন সফল খামারী। গত শুক্রবার তাঁর মুরগির ফার্মে আগুন লেগে প্রায় ২ হাজার বাচ্চা পুড়ে ছাই হয়ে যায়। 

ঝুলন দত্ত, কাপ্তাই
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে আহত ‘বেঙ্গল স্লো লরিস’ উদ্ধার, বন বিভাগের হেফাজতে হস্তান্তর

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম কলাবাগান এলাকায় আহত অবস্থায় বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর (বেঙ্গল স্লো লরিস) উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে স্থানীয় যুবক ও উদ্ধারকর্মী ইমরান হোসেন ইমন প্রাণীটিকে উদ্ধার করেন।…

  • কাপ্তাইয়ে নিখোঁজ কিশোরী উদ্ধার, থানায় হেফাজতে

    মোঃ জয়নাল আবেদীন: রাঙামাটির কাপ্তাইয়ে নিখোঁজ হওয়া এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত কিশোরীর নাম ক্রয়চিং মার্মা (১৬)। পুলিশ সূত্রে জানা যায়, কাপ্তাই থানার মামলা নং-০১ (তারিখ: ১৩ মার্চ ২০২৬) ও এসসিসি নং-১৫৭/২৬ (১৪ মার্চ ২০২৬) এর প্রেক্ষিতে পুলিশ অভিযান…

  • 🟥 কাপ্তাইয়ে পাচারকালে বিরল ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় পাচারচেষ্টাকালে বিরল বক প্রজাতির ‘মালায়ন নাইট হিরোন’ (Malayan night heron) উদ্ধার করেছে বনবিভাগ। অভিযানের সময় পাচারকারীরা কৌশলে পালিয়ে গেলেও পাখিটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিস সূত্রে জানা…

  • রাইখালীতে মিনি ট্রাক উল্টে চালক নিহত

    ঝুলন দত্ত, কাপ্তাই  রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কের কারিগর পাড়া এলাকায় একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালক মো. আজিজুল ইসলাম (৪৪) নিহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) সন্ধ্যা প্রায় ৬টার দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত…

  • 🟥 কাপ্তাইয়ে কৃষক সমাবেশ: কার্ড, ঋণ মওকুফ ও খাল খননে জোর

    নিজস্ব প্রতিবেদক: প্রান্তিক কৃষকদের উন্নয়ন ও সরকারের কৃষি-সহায়ক কর্মসূচি সম্পর্কে সচেতনতা বাড়াতে রাঙামাটির কাপ্তাইয়ে শতাধিক কৃষকের অংশগ্রহণে এক বর্ণাঢ্য কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কৃষক কার্ড বিতরণ, কৃষি ঋণ মওকুফ এবং খাল খনন কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো সম্পর্কে মাঠপর্যায়ে সরাসরি বার্তা…

  • কাপ্তাইয়ে চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে সরকারের উন্নয়ন বার্তা প্রচার

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাই উপজেলায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি সম্পর্কে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, খাল খনন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ…

Leave a Reply