🟥 কর্ণফুলীতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে অবৈধভাবে মাছ আহরণ ঠেকাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। পরে জব্দ করা কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার সীতাপাহাড় সংলগ্ন ও শিলছড়ি এলাকায় এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫-এর ৫(ক) ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে ৪৫০ মিটার কারেন্ট জাল এবং ১২০ মিটার দৈর্ঘ্যের একটি রক জাল জব্দ করা হয়।

এ সময় কাপ্তাই উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা, মৎস্য বিভাগের ক্ষেত্র সহকারীরা এবং কাপ্তাই থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কর্ণফুলী নদীর জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • আগামী ১৭ মার্চ কাপ্তাইয়ে মহা বারুনী স্নান ও সীতা মেলা: আগমন ঘটবে ১০ হাজার পূর্ণার্থীর

    ঝুলন দত্ত, কাপ্তাই : প্রাগৈতিহাসিক কাপ্তাই সীতাঘাট মা সীতা দেবী মন্দিরে আগামী ১৭ মার্চ  মহা বারুনী স্নান,  সীতামেলা এবং মহানামযজ্ঞ অনুষ্ঠিত হবে। এতে প্রায়  ১০ হাজার পুর্ণাথীর আগমন ঘটবে বলে আশা করছেন আয়োজকরা। শ্রীশ্রী মাতা সীতাদেবী মন্দির পরিচালনা কমিটির সভাপতি…

  • 🟥 লিচুবাগান-কাপ্তাই সড়কে সিএনজি ভাড়া নিয়ে সমাধানের প্রত্যাশা

    নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলার লিচুবাগান-কাপ্তাই সড়কে সিএনজি ভাড়া নিয়ে যাত্রী ও চালকদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ এখন প্রকাশ্যে এসেছে। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ থাকলেও চালকেরা বলছেন, বাড়তি খরচের চাপে আগের ভাড়ায় গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে।…

  • কাপ্তাই: বৃষ্টিভেজা সড়কে বাস–নৌবাহিনীর গাড়ির সংঘর্ষ, প্রাণহানি নেই

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে বৃষ্টিভেজা পিচ্ছিল সড়কে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও নৌবাহিনীর একটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও উভয় যানবাহনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত…

  • কাপ্তাইয়ের প্রতিবন্ধী মো: ফারুকের পাশে সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন 

    ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি): রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর কাটা পাহাড় এলাকার প্রতিবন্ধী ভিক্ষুক মো: ফারুক কে ব্যক্তিগত পক্ষ হতে একটি  হুইল চেয়ার প্রদান করেছেন কাপ্তাই উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন।  সোমবার (২৩ ফেব্রুয়ারি)…

  • কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা

    মোঃ জয়নাল আবেদীন: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিনি স্টেডিয়াম প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।…

  • কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদল নেতা আলী আকবর সুমনের জন্মদিন উদযাপন

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের জন্মদিন উপলক্ষে কাপ্তাই উপজেলায় কেক কেটে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) রাত ৯টায় আয়োজিত এ অনুষ্ঠানে ছাত্রদল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

Leave a Reply