সাক্রাছড়িতে বর্ণিল আয়োজনে বিষু উৎসব পালন

নিজস্ব প্রতিবেদক:


রাঙামাটির কাপ্তাই উপজেলার সাক্রাছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী বিষু উৎসব উদযাপন করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) বিকাল ৪টায় সাক্রাছড়ি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ তনচংগ্যা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটি ও দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে “সাংস্কৃতির ঐতিহ্য শেকড়ের টানে” প্রতিপাদ্যকে সামনে রেখে বিষু ১৪৩২ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরণজিৎ তনচংগ্যা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন, ওসি (তদন্ত) আমির সোহেল, বাংলাদেশ তনচংগ্যা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতি অজিত কুমার তনচংগ্যা, সাধারণ সম্পাদক রনজিত তনচংগ্যা রাজীব, সাক্রাছড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ তনচংগ্যা এবং প্রবীণ সহকারী প্রধান শিক্ষক বিধু ভূষণ তনচংগ্যা প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক কমিটির সদস্য সচিব রুপময় তনচংগ্যা। শুরুতে স্বাগত বক্তব্য দেন কমিটির অর্থ সম্পাদক তাপস তনচংগ্যা।

এর আগে সকালে কর্ণফুলী নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা করা হয়, যা ছিল উৎসবের অন্যতম আকর্ষণীয় পর্ব।

দিনব্যাপী আয়োজনে ছিল ঐতিহ্যবাহী খেলাধুলা, আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। জ্যাকলিন তনচংগ্যার পরিবেশনায় স্থানীয় শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।

উৎসবটি তনচংগ্যা সম্প্রদায়ের সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির এক প্রাণবন্ত প্রকাশ হিসেবে অংশগ্রহণকারীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • 🟥 কাপ্তাই প্রাথমিক গোল্ডকাপে চিৎমরম ইসলামিয়া ও কারিগরপাড়া স্কুলের শিরোপা জয়

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক ও বালিকা বিভাগে জমজমাট ফাইনাল শেষে চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে চিৎমরম ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কারিগর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টা…

  • কাপ্তাইয়ে জ্বালানী তেল মজুদ রোধে বাজার মনিটরিং, কঠোর নির্দেশ ইউএনও’র

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাই উপজেলায় জ্বালানী তেলের মজুদ রোধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৬ মার্চ) কাপ্তাই উপজেলার জেটিঘাট এলাকায় এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় ব্যবসায়ীদের জ্বালানী তেল…

  • আগামী ১৭ মার্চ কাপ্তাইয়ে মহা বারুনী স্নান ও সীতা মেলা: আগমন ঘটবে ১০ হাজার পূর্ণার্থীর

    ঝুলন দত্ত, কাপ্তাই : প্রাগৈতিহাসিক কাপ্তাই সীতাঘাট মা সীতা দেবী মন্দিরে আগামী ১৭ মার্চ  মহা বারুনী স্নান,  সীতামেলা এবং মহানামযজ্ঞ অনুষ্ঠিত হবে। এতে প্রায়  ১০ হাজার পুর্ণাথীর আগমন ঘটবে বলে আশা করছেন আয়োজকরা। শ্রীশ্রী মাতা সীতাদেবী মন্দির পরিচালনা কমিটির সভাপতি…

  • 🟥 কাপ্তাইয়ে জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল

    নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে কাপ্তাই উপজেলায় এক বর্ণাঢ্য আনন্দ ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) বিকেল সাড়ে চারটায় কাপ্তাই উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের…

  • 🟥 কাপ্তাইয়ে পাচারকালে বিরল ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় পাচারচেষ্টাকালে বিরল বক প্রজাতির ‘মালায়ন নাইট হিরোন’ (Malayan night heron) উদ্ধার করেছে বনবিভাগ। অভিযানের সময় পাচারকারীরা কৌশলে পালিয়ে গেলেও পাখিটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিস সূত্রে জানা…

  • কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান: অনিয়মে দুই প্রতিষ্ঠানে জরিমানা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অনিয়মের দায়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলার নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী…

Leave a Reply