🟥 কাপ্তাইয়ে দুর্যোগ মোকাবিলায় তরুণদের সার্চ অ্যান্ড রেসকিউ প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক:

দুর্যোগকালীন সময়ে মানুষের জীবন রক্ষায় তরুণদের দক্ষ করে তুলতে রাঙামাটির কাপ্তাইয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘সার্চ অ্যান্ড রেসকিউ’ বিষয়ক কর্মশালা। চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন ৩০ জন যুবক-যুবতী।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের টং ইকো রিসোর্টে কর্মশালার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান ও কুষ্ঠ হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন।

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-যুব প্রধান-২ মোহাম্মদ ফাহিম উদ্দিন এবং প্রশিক্ষণ ও সহশিক্ষা বিভাগীয় প্রধান মো. শাকিল।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ বা যেকোনো সংকটময় পরিস্থিতিতে বিপন্ন মানুষকে দ্রুত খুঁজে বের করা, নিরাপদে উদ্ধার করা এবং জরুরি সহায়তা দেওয়ার বিষয়ে অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে তরুণ স্বেচ্ছাসেবকেরা ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

কর্মশালায় কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন, রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন এবং রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ইয়ুথ ভলান্টিয়ার টিমের ৩০ জন সদস্য অংশ নিচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • শিলছড়িতে পাগলা কুকুরের তাণ্ডব: কামড়ে আহত দুই শিশু, হাসপাতালে চিকিৎসাধীন

    মো. জয়নাল আবেদীন রাঙামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি এলাকায় পাগলা কুকুরের কামড়ে দুই শিশু গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শিলছড়ি ভেলুয়া পাড়া ও শিলছড়ি বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। আহত…

  • কাপ্তাইয়ে শামসুদ্দীন স্মৃতি কাপে চ্যাম্পিয়ন কেএইচএস ওয়ারিওর্স

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র (কপাবিকে) আয়োজিত শহীদ প্রকৌশলী এ. কে. এম. শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কেএইচএস ওয়ারিওর্স চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তারা ৪-২…

  • কাপ্তাইয়ে সরকারের উন্নয়ন বার্তা পৌঁছাতে চলচ্চিত্র প্রদর্শনী

    নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে সচেতন ও উদ্বুদ্ধ করতে রাঙামাটির কাপ্তাই উপজেলায় চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার সিএনজি স্টেশনে এ চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। এতে সরকারের…

  • 🟥 কাপ্তাইয়ে অসহায় ১০ পরিবারকে যাকাত সহায়তা, বিতরণ হলো ৫০ হাজার টাকা

    নিজম্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে সরকারি যাকাত ফান্ডের অর্থ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের যাকাত সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ১০ জন উপকারভোগীর হাতে মোট ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়। শনিবার (২৩…

  • কাপ্তাইয়ে ভোক্তা অধিকার আইনে মোবাইল কোর্ট, জরিমানা

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাই উপজেলার জেটিঘাট ও নতুন বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (১২ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ মনিটরিং কার্যক্রমে কাপ্তাই উপজেলার বিভিন্ন মুদির দোকান, হোটেল ও রেস্টুরেন্টে তদারকি…

  • নিরাপদ খাদ্য উৎপাদনে কাপ্তাইয়ে কৃষকদের জিএপি প্রশিক্ষণ

    নিজস্ব প্রতিবেদক নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্য উৎপাদনে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে দিনব্যাপী ‘উত্তম কৃষি চর্চা (গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস-জিএপি)’ সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) কাপ্তাই হর্টিকালচার ট্রেনিং সেন্টারের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কাপ্তাইয়ের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন…

Leave a Reply