🟥 কাপ্তাইয়ে নৈতিকতা উন্নয়ন সভা ও কুইজ প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদক:
রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার হলরুমে এ আয়োজন করা হয়।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট মাওলানা জাফরুল আলম নিজামী। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
বক্তারা বলেন, নৈতিকতার অভাবে সমাজে নানা ধরনের অবক্ষয় দেখা দিচ্ছে। মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সামাজিক ও ধর্মীয় নীতিনৈতিকতার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও ফলজ গাছ বিতরণ করা হয়।