কাপ্তাইয়ে ১৮ মাসের মেশিংওয়াং-এর জীবন ঝুঁকিতে: হার্ট অপারেশনের জন্য দরকার ৪ লাখ টাকা

রিপন মারমা, কাপ্তাই: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারার এক দম্পতির ঘরে জন্ম নেওয়া ১৮ মাস বয়সী শিশু মেশিংওয়াং মারমা জন্মের পর থেকেই জটিল হার্ট রোগে ভুগছে। বিশেষজ্ঞরা অপারেশন ছাড়া তার জীবন বাঁচানোর কোনো বিকল্প দেখছেন না।

জন্মের পরই শারীরিক জটিলতা দেখা দেয় মেশিংওয়াং-এর। গত ২২ সেপ্টেম্বর ২০২৫ চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস তার হৃদরোগ শনাক্ত করেন এবং জরুরি ভিত্তিতে ঢাকায় অপারেশনের পরামর্শ দেন। এরপর ৯ জানুয়ারি ২০২৬ চট্টগ্রামের এপোলো ইম্পেরিয়াল হাসপাতাল ও পরবর্তীতে ঢাকা বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তারিকুল ইসলামের তত্ত্বাবধানে শিশুটিকে দেখানো হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশন দ্রুত না হলে শিশুটিকে বাঁচানো কঠিন। অপারেশন ও ওষুধপত্রসহ প্রয়োজন প্রায় ৪ লাখ টাকা, যা তার দরিদ্র পরিবার সংগ্রহ করতে পারছে না। মেশিংওয়াং-এর বাবা থুইসাচিং মারমা বলেন,
“আমার ছোট্ট সন্তানটি ঠিকমতো শ্বাস নিতে পারছে না। ডাক্তার বলেছেন দ্রুত অপারেশন না করলে তাকে বাঁচানো কঠিন হবে। আমাদের যা ছিল সব দিয়ে এ পর্যন্ত চিকিৎসা চালিয়েছি। এখন অপারেশন করার মতো সামর্থ্য আমার নেই। আপনাদের সহযোগিতাই পারে আমার সন্তানকে নতুন জীবন দিতে।”

শিশুটির পরিবার দেশের বিত্তবান ও হৃদয়বান মানুষদের কাছে সাহায্যের জন্য হাত বাড়ানোর আবেদন জানাচ্ছে, যাতে এক নিষ্পাপ শিশুকে অকাল মৃত্যুর হাত থেকে বাঁচানো যায়

রিপন মারমা, কাপ্তাই
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ের বড়ইছড়িতে বাজার মনিটরিং, জ্বালানি তেল মজুদে কঠোর হুঁশিয়ারি

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং জোরদার করেছে উপজেলা প্রশাসন। রবিবার (৮ মার্চ) কাপ্তাই উপজেলার বড়ইছড়ি এলাকায় জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য…

  • রাজস্থলীতে নারী সমাবেশ: সরকারি উদ্যোগে জনসচেতনতা জোরদার

    নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধ করতে রাঙামাটির রাজস্থলী উপজেলায় এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলার বাঙ্গালহালীয়া ইউনিয়নের ডাকবাংলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে ফ্যামিলি কার্ড,…

  • ম্যালেরিয়া নির্মূলে কাপ্তাইয়ে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    মোঃ জয়নাল আবেদীন “ম্যালেরিয়া নির্মূলে দৃঢ় প্রতিজ্ঞ; আমরাই পারবো আমাদেরকেই করতে হবে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাপ্তাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে বিশ্ব ম্যালেরিয়া দিবস ২০২৬। শনিবার (২৫ এপ্রিল) সকালে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের…

  • 🟥 ঈদ ঘিরে জমে উঠেছে কাপ্তাইয়ের কামারপল্লী

    নিজস্ব প্রতিবেদক: কোরবানির ঈদ সামনে রেখে রাঙামাটির কাপ্তাই উপজেলার কামারের দোকানগুলোতে বেড়েছে ব্যস্ততা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে কামারপল্লী। উত্তপ্ত লোহাকে নানা আকৃতিতে রূপ দিতে নিরলস কাজ করছেন কারিগরেরা। রোববার (২৪ মে) সকালে সরেজমিনে উপজেলার…

  • একই বিদ্যালয়ে ২১ বছর: ৩৪ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা শেষে বিদায় নিলেন ইউসুফ মিয়া

    ঝুলন দত্ত, কাপ্তাই: একই বিদ্যালয়ে ২১ বছর শিক্ষকতা করে প্রায়  ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন কাপ্তাই বিএফআইডিসি মডেল  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইউসুফ মিয়া।  এই উপলক্ষে বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এবং শিক্ষক – কর্মচারী ও শিক্ষার্থীদের…

  • রাজস্থলীতে সারের অতিরিক্ত দাম ও রশিদ না থাকায় ডিলারকে জরিমানা

    হাবিবুল্লাহ মিসবাহ, রাজস্থলী  রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে সারের অতিরিক্ত মূল্য আদায় এবং বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করার অভিযোগে এক সারের ডিলারকে জরিমানা করা হয়েছে। রবিবার (৮ মার্চ) নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তার ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ঘিলাছড়ি ইউনিয়নের সারের ডিলার…

Leave a Reply