🟥 কাপ্তাই ন্যাশনাল পার্কে অজগর অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটির কাপ্তাই ন্যাশনাল পার্কে একটি অজগর সাপ অবমুক্ত করেছে বন বিভাগ। রাঙামাটি সদরের একটি দোকানের জানালা থেকে উদ্ধার করা ওই অজগরকে পরে নিরাপদ পরিবেশে ফিরিয়ে দেওয়া হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (১৯ মে) রাত ৯টার দিকে রাঙামাটি সদরের হ্যাপীর মোড় এলাকার খাজা এন্টারপ্রাইজ নামের একটি দোকানের জানালায় বড় আকৃতির একটি অজগর সাপ পেঁচানো অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি বন বিভাগকে জানানো হলে সদর রেঞ্জের একটি বিশেষ উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করে।

পরবর্তীতে উদ্ধার করা অজগরটি নিরাপদে সংরক্ষণ করা হয় এবং বিভাগীয় কর্মকর্তাদের নির্দেশনায় মঙ্গলবার (২০ মে) সকালে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়।

রাঙামাটি সদর রেঞ্জ কর্মকর্তা মাহামুদুল হক মুরাদ বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও তাদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে বন বিভাগ নিয়মিত কাজ করছে। উদ্ধার হওয়া অজগরটি পর্যবেক্ষণের পর প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, কোথাও বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগকে জানাতে হবে। এতে প্রাণী ও মানুষের উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়।

অজগর অবমুক্তকালে সহকারী বন সংরক্ষক আবু বক্কর, বন কর্মকর্তা জামাল উদ্দিন, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রহমানসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • জনবান্ধব ভূমি সেবা নিশ্চিতের নির্দেশ প্রতিমন্ত্রীর

    আহমদ বিলাল খান, রাঙামাটি ‘জনসাধারণ যাতে ভূমি সংক্রান্ত সেবা পেতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় এবং দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা পায়’ এ নির্দেশনা দিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। বুধবার (১…

  • গণতান্ত্রিক নির্বাচনে প্রাণ পাবে পার্বত্য জেলা পরিষদ 

    রাঙামাটি–খাগড়াছড়ি–বান্দরবানে প্রতিনিধিত্বমূলক কাঠামো শক্তিশালী করার আহ্বান আহমদ বিলাল খান, রাঙামাটিঃ পার্বত্য চট্টগ্রামের তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এর জেলা পরিষদগুলোকে ঘিরে আবারও শুরু হয়েছে নতুন করে আলোচনা। স্থানীয় সুশীল সমাজ, রাজনৈতিক পর্যবেক্ষক ও নাগরিক প্রতিনিধিদের একটি বড় অংশ মনে করছেন, সময়ের…

  • রাঙামাটির কাউখালী থানা পরিদর্শনে পুলিশ সুপার, জনবান্ধব পুলিশিং জোরদারের নির্দেশ

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী থানা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম। বৃহস্পতিবার (২৩ জুলাই) তিনি থানার সার্বিক কার্যক্রম, জনসেবা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশ সদস্যদের কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন। থানায় পৌঁছালে পুলিশ সুপারকে ফুল দিয়ে…

  • কিস্তিতে ল্যাপটপ পেলেন প্রশিক্ষণরত পুলিশ সদস্যরা, দক্ষতা বাড়াতে নতুন উদ্যোগ

    নিজস্ব প্রতিবেদক, বান্দরবান পুলিশ সদস্যদের তথ্যপ্রযুক্তি দক্ষতা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বান্দরবান জেলা পুলিশ। ইন-সার্ভিস পুলিশ ট্রেনিং সেন্টারে চলমান কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী সদস্যদের জন্য কিস্তিতে ল্যাপটপের ব্যবস্থা করেছেন জেলা পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। শনিবার (৪ এপ্রিল) পুলিশ সুপার…

  • 🟥 রাঙামাটিতে ডিবি অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    আহমদ বিলাল খান: রাঙ্গামাটি সদরে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জোরদার অভিযানে এবার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে রাঙ্গামাটি পৌরসভার…

  • 🟥 ৮ বছর পর রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি: অলি আহাদ সভাপতি, রনি সম্পাদক

    নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ আট বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের অনুমোদনে গঠিত ২৩ সদস্যের আংশিক এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. অলি আহাদ, সাধারণ সম্পাদক হয়েছেন নাঈমুল ইসলাম রনি এবং…

Leave a Reply