🟥 কাপ্তাইয়ে ভূমি সেবা মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

” জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ ” এই প্রতিপাদ্য রাঙামাটি কাপ্তাই উপজেলায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে।

উপজেলা ভূমি অফিস কাপ্তাইয়ের আয়োজনে মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১১ টায় ভূমি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মো: রায়হানুল ইসলাম।

পরে ভুমি অফিস চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মো: রায়হানুল ইসলাম বলেন, সরকার আজকে যে ভূমি মেলার আয়োজন করেছেন, তার প্রধান উদ্যোশ হলে জনগণকে সেবা প্রদান করা। পার্বত্যঞ্চলে জমির সঠিক জরিপ করা প্রয়োজন। তিনি মেলায় উপস্থিত হেডম্যান এবং কারবারিদের জনগণকে সেবা প্রদান করার অনুরোধ জানান।

কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপি সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, জামায়াতে ইসলামীর কাপ্তাই উপজেলার আমীর হারুনর রশীদ, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম এবং ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভূমি অফিসের কানুনগো মো:কাজল মিয়া।
পরে ভূমি অফিস চত্বর হতে একটি র‍্যালি বের হয়ে কাপ্তাই উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কাপ্তাই উপজেলার মতবিনিময় সভা

    কবির হোসেন, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকাল ৫টায় শহীদ তিতুমীর একাডেমিতে আয়োজিত এ সভায় শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও নৈতিক আদর্শ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ…

  • কাপ্তাইয়ে নারী সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শন

    নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, খাল খনন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে কাপ্তাইয়ে চলচ্চিত্র প্রদর্শন ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ)…

  • কেপিএম হরি মন্দিরে ২ দিন ব্যাপী অনুষ্ঠান মালা শুরু 

    ঝুলন দত্ত, কাপ্তাই : রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কর্ণফুলী প্রকল্প শ্রীশ্রী হরি মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে শ্রীশ্রী হরি বিগ্রহ ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৫৩ তম অষ্টপ্রহর ব্যাপী মহানামযজ্ঞ ২০২৬ উপলক্ষে ২ দিনব্যাপী অনুষ্ঠান মালা রবিবার ( ১ মার্চ) হতে শুরু হয়েছে। …

  • কাপ্তাইয়ে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে আলোচনা সভা

    কবির হোসেন, কাপ্তাই: রাঙামাটির কাপ্তাইয়ে তথ্য অফিসের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধকে ঘিরে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসার মিলনায়তনে এ আয়োজন করা হয়।…

  • কাপ্তাই জোন কমান্ডারের সবুজ বার্তা

    শিশু নিকেতনে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নিজস্ব প্রতিবেদক পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন প্রজন্মের মধ্যে সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে রাঙামাটির কাপ্তাই শিশু নিকেতন স্কুলে বৃক্ষরোপণ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (৩…

  • কাপ্তাইয়ের সীতাদেবী মন্দিরে শিব চতুদর্শী উপলক্ষে হাজারোও ভক্তের আগমন : সার্বজনীন বিশ্বশান্তি গীতাহোমযজ্ঞ অনুষ্ঠিত

    ঝুলন দত্ত, কাপ্তাই শ্রী শ্রী পরমহংস মহাযোগী শ্রীমৎ স্বামী সুরেশ্বরানন্দ পুরী গুরু মহারাজ স্বরণে এবং শিব চতুদর্শী উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরমে অবস্থিত প্রাগৈতিহাসিক  শ্রীশ্রী মাতা সীতাদেবী মন্দিরে ২৬ তম সার্বজনীন বিশ্বশান্তি গীতাহোমযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। এসময় মন্দির প্রাঙ্গনে হাজারোও ভক্তের…

Leave a Reply