বান্দরবানে বদলিজনিত বিদায়: সততা ও দক্ষতার জন্য পুলিশ সদস্যকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান


বান্দরবান পার্বত্য জেলায় বদলিজনিত বিদায় উপলক্ষে শহর ও যানবাহন পুলিশের পরিদর্শক মোঃ মুনাজ্জির হোসেনকে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা জানান জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।

সোমবার (৬ এপ্রিল) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এ সাক্ষাৎকালে পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তার পেশাগত দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ভূয়সী প্রশংসা করেন। তিনি দায়িত্বশীল কর্মজীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে আন্তরিক ধন্যবাদ জানান।

এসময় পুলিশ সুপার ভবিষ্যৎ কর্মজীবনে তাঁর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন এবং নতুন কর্মস্থলেও একই পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দেশ ও জনগণের সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জিনিয়া চাকমা।

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
+ posts

Similar Posts

  • নিরাপদ ঈদ উদযাপনে রাঙ্গামাটি জেলা পুলিশের বিশেষ সতর্কতা

    আহমেদ বিলাল খান, রাংগামাটি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাঙ্গামাটিতে জনসাধারণের নিরাপদ ও শান্তিপূর্ণ উৎসব নিশ্চিত করতে জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নেতৃত্বে রাঙ্গামাটি জেলা পুলিশ বিশেষ সতর্কতা নির্দেশনা জারি করেছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের কেনাকাটার…

  • হিফজ সমাপনে তিন হাফেজকে সম্মাননা দিল বাঘাইছড়ির দারুস সুন্নাহ্ মাদ্রাসা

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বাঘাইছড়িতে মুসলিম ব্লক দারুস সুন্নাহ্ তাহফিজুল কুরআন মাদ্রাসায় ২০২৫–২৬ শিক্ষাবর্ষের হিফজ বিভাগের বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে হিফজ বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে কুরআন হিফজ সম্পন্ন করা…

  • রমজান সামনে রেখে বাজারে প্রশাসনের কড়া নজরদারি

    অতিরিক্ত মূল্য ও ভেজাল রোধে বান্দরবানে জেলা প্রশাসকের অভিযান। আব্দুল হাই খোকনঃ পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা নিশ্চিত করতে বাজারে মাঠে নেমেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবান শহরের প্রধান…

  • রাঙামাটির মানিকছড়ি বাজারে অগ্নি নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত

    রাঙামাটি প্রতিনিধি: অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার (২৮ ফেব্রুয়ারি) মানিকছড়ি বাজারে অগ্নি নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় অংশগ্রহণ করেন মানিকছড়ি চেকপোস্টের সেনা ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা এবং বাজারের ব্যবসায়ীরা। আয়োজনের দায়িত্বে ছিলেন রাঙামাটি ফায়ার স্টেশন।…

  • রাঙামাটির শান্তিনগরে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় বিপর্যয় এড়ালো

    আহমদ বিলাল খান: রাঙামাটির শান্তিনগর নতুন বাস স্টেশন এলাকায় একটি সেমি-পাকা দোকানে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর দ্রুত ও কার্যকর পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার…

  • রমজান উপলক্ষে বান্দরবানে মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ

    বান্দরবান প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বান্দরবান সদরস্থ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করেন…

Leave a Reply