কাপ্তাইয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক:

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং নারী অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান, এনজিও কর্মী, সাংবাদিক ও সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশ নিয়ে নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতকরণে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

বুধবার (১৮ জুন) বিকেলে কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম বলেন, “নারীর প্রতি সম্মান প্রদর্শন একটি সভ্য সমাজের অন্যতম বৈশিষ্ট্য। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে নারীকে অবহেলা নয়, বরং সমান মর্যাদা ও সুযোগ নিশ্চিত করতে হবে। পরিবার, সমাজ এবং রাষ্ট্রের প্রতিটি স্তরে নারীর নিরাপত্তা ও অধিকার রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারের প্রকল্প ফোকাল পার্সন জেনিফার অজন্তা তনচংগ্যার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং এবং কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব।

হিল ফ্লাওয়ারের মিলন চাকমার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, রূপসী কাপ্তাইয়ের সম্পাদক ও সাংবাদিক কাজী মোশাররফ হোসেন এবং পাড়া কর্মী পপি তনচংগ্যা।

কর্মশালার শুরুতে নারীর প্রতি সহিংসতার বিভিন্ন কারণ, প্রতিরোধের উপায়, আইনগত সহায়তা এবং সামাজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরে একটি তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করেন হিল ফ্লাওয়ারের প্রতিনিধি সঞ্জিত তনচংগ্যা।

বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা শুধু একটি পারিবারিক বা ব্যক্তিগত সমস্যা নয়; এটি সামাজিক উন্নয়ন ও মানবাধিকারের সঙ্গে সরাসরি সম্পর্কিত। এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাই পলিটেকনিকে সংঘর্ষ, আহত ৯

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে আঞ্চলিক ফোরামকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে নয়জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আঞ্চলিক ফোরামকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে…

  • কাপ্তাইয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই উপজেলায় প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে এক সমন্বয়, দিকনির্দেশনা ও অভিজ্ঞতা বিনিময়ভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা মডেল মসজিদে ইসলামিক ফাউন্ডেশন–এর আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের আওতায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে…

  • কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের মানবিক কাজ: অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

    এম বাবুল, কাপ্তাই: রাঙামাটির কাপ্তাইয়ে সামাজিক ও মানবিক কার্যক্রমের জন্য পরিচিত চম্পাকুঁড়ি খেলাঘর আসর আবারও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংগঠনটির উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকাল ৩টায়…

  • উৎসবমুখর পরিবেশে কাপ্তাইয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ২য় দিন

    মো: জয়নাল আবেদীন: উৎসবমুখর পরিবেশে রাঙামাটির কাপ্তাই উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার দ্বিতীয় দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। উপজেলা…

  • 🟥 কাপ্তাইয়ে ভূমি সেবা মেলা শেষে কুইজ প্রতিযোগিতা, অংশ নিল ৩০ শিক্ষার্থী

    নিজস্ব প্রতিবেদক: “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাই উপজেলায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী দিনে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উপজেলা…

  • বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কাপ্তাই উপজেলার মতবিনিময় সভা

    কবির হোসেন, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকাল ৫টায় শহীদ তিতুমীর একাডেমিতে আয়োজিত এ সভায় শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও নৈতিক আদর্শ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ…

Leave a Reply