কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঝুলন দত্ত, কাপ্তাই

রাঙামাটির কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে  এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 
কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার ( ৮ এপ্রিল) সকাল ১১ টায়  কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরী তে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এতে সভাপতিত্ব করেন। এসময় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন,  উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা: এনামুল হক হাজারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা রুইহ্লা অং মারমা, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং,   কাপ্তাই থানার ওসি ( তদন্ত)  আমীর সোহেল,  উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ,  উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনর রশীদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক,  এনজিও প্রতিনিধি এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

সভায় বর্ণিল শোভাযাত্রা, পান্তা উৎসব, খেলাধুলা এবং দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন এর সিদ্ধান্ত গৃহীত হয়।

ঝুলন দত্ত, কাপ্তাই
+ posts

Similar Posts

  • কেপিএমে প্রীতি ম্যাচ, ৮–০ গোলে টেকনিক্যাল বিভাগের জয়

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী পেপার মিলসের (কেপিএম) কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে নন-টেকনিক্যাল বিভাগকে ৮–০ গোলে হারিয়েছে টেকনিক্যাল বিভাগ। বুধবার কেপিএমের ব্রিকফিল্ড মাঠে অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার…

  • 🟥 চন্দ্রঘোনা থানার তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি চান্দগাঁও থেকে গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানার তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি আলুমং মারমাকে চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) রাত সাড়ে ১০টার দিকে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া আলুমং মারমা কাপ্তাই উপজেলার…

  • কাপ্তাইয়ে ২৭ মসজিদে ঈদের জামাত

    মোঃ জয়নাল আবেদীন, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ এলাকাজুড়ে মোট ২৭টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মুসল্লি, যা…

  • কাপ্তাইয়ে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটি ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির আওতায় কাপ্তাই উপজেলা পর্যায়ে কাবাডি প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে  এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কাবাডি খেলায় চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য অর্জন করেন চিৎমরম উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হন…

  • কাপ্তাইয়ে মৎস্যজীবীদের উদ্বুদ্ধকরণ সভা

    প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় কর্ণফুলী নদীসংলগ্ন এলাকার মৎস্যজীবীদের নিয়ে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মৎস্যসম্পদ সংরক্ষণ, প্রজনন মৌসুমে মাছ…

  • কাপ্তাইয়ে বিজ্ঞান মেলা: উদ্ভাবনী প্রদর্শনীতে শিক্ষার্থীদের দাপট, পুরস্কার বিতরণ সম্পন্ন

    নিজস্ব প্রতিবেদক: “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাই উপজেলায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা-২০২৬, ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার…

Leave a Reply