অন্ধ বৃদ্ধার ঘরে মানবিক সহায়তা, পাশে সমাজসেবক অজিত কুমার তনচংগ্যা

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাই উপজেলার দুর্গম ওয়াগ্গা ইউনিয়নের এক অসহায় ও দৃষ্টিপ্রতিবন্ধী বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন সমাজসেবক ও কৃষি উদ্যোক্তা অজিত কুমার তনচংগ্যা। তিনি ওই বৃদ্ধার পরিবারের জন্য খাদ্যসামগ্রী, ওষুধ ও ফলমূলসহ বিভিন্ন মানবিক সহায়তা পৌঁছে দেন।

শুক্রবার (১৯ জুন) উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের তম্বপাড়া গ্রামের বাসিন্দা প্রায় ৭৫ বছর বয়সী ম্রাপাইউ মারমার বাড়িতে গিয়ে এ সহায়তা প্রদান করা হয়। তিনি দীর্ঘদিন ধরে দৃষ্টিপ্রতিবন্ধিতার কারণে মানবেতর জীবনযাপন করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, ওষুধ, শুকনা খাবার ও বিভিন্ন ধরনের ফলমূল। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

স্থানীয়দের ভাষ্য, অজিত কুমার তনচংগ্যা দীর্ঘদিন ধরে নীরবে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। তিনি বাংলাদেশ তনচংগ্যা কল্যাণ সংস্থার কাপ্তাই অঞ্চলের সভাপতি এবং ওয়াগ্গা সাপছড়ি বৌদ্ধবিহার পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। পাশাপাশি একজন সফল কৃষি উদ্যোক্তা হিসেবেও এলাকায় তাঁর পরিচিতি রয়েছে।

এলাকাবাসীর মতে, সামাজিক উন্নয়ন, শিক্ষা বিস্তার, মানবিক কর্মকাণ্ড এবং প্রগতিশীল চিন্তা-চেতনা বিকাশে অজিত কুমার তনচংগ্যার অবদান উল্লেখযোগ্য। ব্যক্তিগত উদ্যোগে তিনি প্রায়ই অসহায় ও পিছিয়ে পড়া মানুষের খোঁজখবর নেন এবং প্রয়োজন অনুযায়ী সহায়তার হাত বাড়িয়ে দেন।

সহায়তা প্রদান শেষে অজিত কুমার তনচংগ্যা বলেন, “মানবতার সেবার চেয়ে বড় কোনো ধর্ম নেই। সমাজের সামর্থ্যবান মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে অনেক পরিবারের কষ্ট লাঘব করা সম্ভব। মানুষের কল্যাণে কাজ করার এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

মানবিক সহায়তা পেয়ে ম্রাপাইউ মারমা ও তাঁর পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা অজিত কুমার তনচংগ্যার এই উদ্যোগের প্রশংসা করে তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু কামনা করেন।

স্থানীয়দের মতে, প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে এ ধরনের মানবিক উদ্যোগ শুধু একজন অসহায় মানুষের প্রয়োজন মেটায় না, বরং সমাজে সহমর্মিতা ও মানবিকতার চর্চাকেও আরও শক্তিশালী করে তোলে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • 🟥 ঈদ সামনে রেখে কাপ্তাইয়ে আইনশৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

    নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, মাদক পাচার রোধে নজরদারি জোরদার এবং জননিরাপত্তা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। শনিবার (২৩ মে) সকাল…

  • কাপ্তাইয়ে পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরে ঘরে সেনাবাহিনীর ত্রাণ

    নিজস্ব প্রতিবেদক টানা ভারী বর্ষণ, পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত কাপ্তাই উপজেলার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দুর্গত পরিবারের কাছে গিয়ে ঘরে ঘরে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছে কাপ্তাই সেনাজোন (৩৮ বীর)। মঙ্গলবার (১৪ জুলাই) রাঙামাটি সেনা রিজিয়নের নির্দেশনায় কাপ্তাই নতুন বাজারের…

  • চন্দ্রঘোনায় সঙ্গীত পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নেন চার শতাধিক পরীক্ষার্থী

    ঝুলন দত্ত, কাপ্তাই ধ্রুব সংস্কৃতি পরিষদের অধীনে কাপ্তাই সাংস্কৃতিক একাডেমি, ত্রিধা নৃত্য একাডেমি, স্বরবৃত্ত আবৃত্তি একাডেমি  এবং মনোরঞ্জন আর্ট একাডেমির বার্ষিককন্ঠ সঙ্গীত, যন্ত্র সঙ্গীত, নৃত্য, চিত্রাংকন এবং আবৃত্তি পরীক্ষা শনিবার (২৮ মার্চ) সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত…

  • কাপ্তাইয়ে ২৭ মসজিদে ঈদের জামাত

    মোঃ জয়নাল আবেদীন, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ এলাকাজুড়ে মোট ২৭টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মুসল্লি, যা…

  • 🟥 কাপ্তাইয়ে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    মোঃ জয়নাল আবেদীন: “জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬” এবং মে দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ মে) সকালে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। সকাল সাড়ে ১০টায়…

  • কাপ্তাইয়ে চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে সরকারের উন্নয়ন বার্তা প্রচার

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাই উপজেলায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি সম্পর্কে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, খাল খনন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ…

Leave a Reply