বৃষ্টিতে বাড়ল কাপ্তাই হ্রদের পানি, পাঁচ ইউনিটে ফিরল বিদ্যুৎ উৎপাদন

নিজস্ব প্রতিবেদক

টানা কয়েক দিনের বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়তে শুরু করেছে। এতে পানিনির্ভর কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি উৎপাদন ইউনিট একযোগে চালু করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পাঁচটি ইউনিট চালুর মাধ্যমে বর্তমানে কেন্দ্রটিতে ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান মঙ্গলবার রাত সাড়ে ৮টায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, টানা বৃষ্টির কারণে হ্রদে পানির প্রবাহ বাড়তে থাকায় পর্যায়ক্রমে উৎপাদন বৃদ্ধি করা হয়েছে। সোমবার তিনটি ইউনিট চালু ছিল। মঙ্গলবার সকালে চারটি এবং সন্ধ্যা ৬টা থেকে পাঁচটি ইউনিট চালু করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

তিনি জানান, বর্তমানে ১ ও ২ নং ইউনিট থেকে ৩২ মেগাওয়াট করে মোট ৬৪ মেগাওয়াট, ৩ নং ইউনিট থেকে ৩০ মেগাওয়াট এবং ৪ ও ৫ নং ইউনিট থেকে ২৫ মেগাওয়াট করে মোট ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। সব মিলিয়ে কেন্দ্রটি জাতীয় গ্রিডে ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে। যদিও পাঁচটি ইউনিটের সম্মিলিত উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট।

কেন্দ্রটির নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত প্রকৌশলীরা জানান, মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ৭৯ দশমিক ৮৬ ফুট (মিন সি লেভেল)। অথচ রুল কার্ভ অনুযায়ী এ সময় পানির উচ্চতা থাকার কথা ৮৪ দশমিক ৯৬ ফুট। অর্থাৎ হ্রদের পানি এখনো কাঙ্ক্ষিত উচ্চতার চেয়ে প্রায় ৫ ফুট কম রয়েছে। তবে টানা বর্ষণে পানির স্তর ধীরে ধীরে বাড়ছে, যা বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, কয়েক মাস ধরে পানির স্বল্পতার কারণে এক বা দুটি ইউনিট চালিয়ে সীমিত পরিসরে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছিল। সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে পরিস্থিতির উন্নতি হওয়ায় উৎপাদন ধাপে ধাপে বাড়ানো সম্ভব হয়েছে।

প্রসঙ্গত, কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানিধারণক্ষমতা ১০৮ ফুট (মিন সি লেভেল)। হ্রদের পানির উচ্চতা আরও বাড়লে বিদ্যুৎ উৎপাদনও পর্যায়ক্রমে বৃদ্ধি করা সম্ভব হবে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • 🟥 কাপ্তাই জাতীয় উদ্যানে মহাবিপন্ন লজ্জাবতী বানর অবমুক্ত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী রেঞ্জের জাতীয় উদ্যানে একটি মহাবিপন্ন লজ্জাবতী বানর অবমুক্ত করেছে বন বিভাগ। বুধবার (৬ মে) রাত সাড়ে ৮টার দিকে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্ণফুলী রেঞ্জের বন কর্মীরা বানরটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করেন। এসময় কর্ণফুলী…

  • অভাবের সংসার, অবিচল আস্থা, ধানের শীষের টানে চাকরি ছেড়ে ফেরা কার্তিক মল্লিকের গল্প

    মানিক দাশ, কাপ্তাই । কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লার ডিপু এলাকার বাসিন্দা কার্তিক মল্লিক (৫২)। জীবনযুদ্ধের প্রতিদিনের হিসাব-নিকাশে তিনি এক সাধারণ মানুষ। কিন্তু রাজনৈতিক বিশ্বাসের প্রশ্নে তিনি একেবারেই আলাদা—নিবেদিতপ্রাণ এক কর্মী। ধানের শীষের প্রচারণায় অংশ নিতে তিনি সুদূর কক্সবাজারে…

  • রাইখালীতে মিনি ট্রাক উল্টে চালক নিহত

    ঝুলন দত্ত, কাপ্তাই  রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কের কারিগর পাড়া এলাকায় একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালক মো. আজিজুল ইসলাম (৪৪) নিহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) সন্ধ্যা প্রায় ৬টার দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত…

  • কাপ্তাইয়ে ভোক্তা অধিকার আইনে মোবাইল কোর্ট, জরিমানা

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাই উপজেলার জেটিঘাট ও নতুন বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (১২ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ মনিটরিং কার্যক্রমে কাপ্তাই উপজেলার বিভিন্ন মুদির দোকান, হোটেল ও রেস্টুরেন্টে তদারকি…

  • শিলছড়ি মহাজন পাড়ায় দীর্ঘদিনের পানির সংকট মিটলো

    মোঃ জয়নাল আবেদীন:দীর্ঘদিন ধরে পানির তীব্র সংকটে ভোগা কাপ্তাই উপজেলার শিলছড়ি মহাজন মার্মা পাড়ায় নতুন পানির ব্যবস্থাপনা কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রকল্পটি চালু হওয়ায় এলাকার বাসিন্দারা স্বস্তি ও আনন্দের অনুভূতি প্রকাশ করছেন। শুক্রবার (৬ মার্চ) কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল…

  • কাপ্তাই ফিলিং স্টেশন: নেই দীর্ঘ সারি, তেল বিতরণে সন্তোষ গ্রাহকদের

    ঝুলন দত্ত, কাপ্তাই নেই দীর্ঘ সারি, তেল বিতরণে সন্তোষ প্রকাশ করেছেন চালক এবং বোট মালিকরা। এই দৃশ্য রাঙামাটির কাপ্তাই উপজেলার নতুনবাজার কাপ্তাই ফিলিং স্টেশনের। বৃহস্পতিবার (২ এপ্রিল)  সকাল ১১ টা হতে ১২ টা পর্যন্ত এই প্রতিবেদক এই ফিলিং স্টেশনে গিয়ে এই…

Leave a Reply