মিতিঙ্গাছড়িতে কাল ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন

উন্নয়ন ও কর্মসংস্থানের আশায় স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি গ্রামকে আগামীকাল রোববার ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের তিনটি গ্রামের সঙ্গে মিতিঙ্গাছড়িরও উদ্বোধন করবেন।

কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে অবস্থিত মিতিঙ্গাছড়ি। আগামীকাল সকাল ১১টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি দেশের তিনটি ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করবেন। অন্য দুটি গ্রাম হলো খুলনার দাকোপ উপজেলার পানখালী ও দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর।

প্রাকৃতিক পরিস্থিতি বিবেচনায় মিতিঙ্গাছড়ির উদ্বোধনী অনুষ্ঠান কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠানস্থলের সাজসজ্জা ও ইন্টারনেট সংযোগসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ হয়েছে।

মিতিঙ্গাছড়ির বাসিন্দা মো. নুর কবির, আব্দুল মতিন, সুইহ্লা প্রু মারমা, অংচেপ্রু মারমা ও কাকলি দাশ বলেন, দেশের তিনটি গ্রামের মধ্যে মিতিঙ্গাছড়িকে এসডিজি ভিলেজ হিসেবে নির্বাচিত করায় তাঁরা আনন্দিত। প্রকল্পটি বাস্তবায়িত হলে গ্রামের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে তাঁরা আশা করছেন।

এসডিজির ১৭টি লক্ষ্যের আলোকে মিতিঙ্গাছড়িতে দারিদ্র্য হ্রাস, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সংরক্ষণ, কৃষি ও জীবিকার উন্নয়ন এবং ডিজিটাল সেবা সম্প্রসারণসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ের সীতাদেবী মন্দিরে শিব চতুদর্শী উপলক্ষে হাজারোও ভক্তের আগমন : সার্বজনীন বিশ্বশান্তি গীতাহোমযজ্ঞ অনুষ্ঠিত

    ঝুলন দত্ত, কাপ্তাই শ্রী শ্রী পরমহংস মহাযোগী শ্রীমৎ স্বামী সুরেশ্বরানন্দ পুরী গুরু মহারাজ স্বরণে এবং শিব চতুদর্শী উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরমে অবস্থিত প্রাগৈতিহাসিক  শ্রীশ্রী মাতা সীতাদেবী মন্দিরে ২৬ তম সার্বজনীন বিশ্বশান্তি গীতাহোমযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। এসময় মন্দির প্রাঙ্গনে হাজারোও ভক্তের…

  • রাজস্থলীতে নারী সমাবেশ: সরকারি উদ্যোগে জনসচেতনতা জোরদার

    নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধ করতে রাঙামাটির রাজস্থলী উপজেলায় এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলার বাঙ্গালহালীয়া ইউনিয়নের ডাকবাংলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে ফ্যামিলি কার্ড,…

  • কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৭০০০ টাকা জরিমানা

    ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) রাঙ্গামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কাপ্তাই উপজেলার নতুনবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩ টা দোকান হতে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।  মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)  সকাল ১২ টা হতে ১ টা পর্যন্ত রাঙামাটি…

  • বুনো হাতির তাণ্ডবে দিশেহারা চিৎমরমের পরিবারগুলো, প্রতিকার চান ক্ষতিগ্রস্তরা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়নের মুসলিমপাড়া এলাকায় বুনো হাতির তাণ্ডবে আতঙ্কে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। প্রায়ই গভীর রাতে লোকালয়ে নেমে এসে হাতির পাল ঘরবাড়ি, ফলদ ও কৃষিজ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি করছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।…

  • কাপ্তাইয়ে উন্নয়ন প্রকল্পে ইউএনডিপির নজর

    নিজস্ব প্রতিবেদক পার্বত্য অঞ্চলে স্থানীয় জনগণের অংশগ্রহণে বাস্তবায়নাধীন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও কার্যকারিতা পর্যালোচনায় রাঙামাটির কাপ্তাই উপজেলা সফর করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক প্রতিনিধি দল। সফরকালে তারা পানি সরবরাহ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ…

  • কাপ্তাইয়ে বাজার মনিটরিং: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে উদ্যোগ

    নিজস্ব প্রতিবেদকঃ কাপ্তাই উপজেলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখার উদ্দেশ্যে ব্যাপক মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এই সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র বাজারে উপস্থিত থেকে ব্যবসায়ীদের নায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় নিশ্চিত করতে নির্দেশনা দেন। এছাড়া পণ্যের মূল্যতালিকা প্রদর্শন…

Leave a Reply