কাপ্তাইয়ে বিশেষ প্রকল্পের ত্রাণ: ২০০ পরিবারের মাঝে ২ টন চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক:


রাঙামাটির কাপ্তাই উপজেলায় বিশেষ প্রকল্প কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রাণ হিসেবে চাল বিতরণ করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৫–২০২৬ অর্থবছরে ঈদ-উল ফিতর ও পবিত্র রমজান উপলক্ষে কাপ্তাই উপজেলায় ইসলাম ধর্মাবলম্বীদের জন্য ৫ টন চাল বরাদ্দ দেওয়া হয়। এরই অংশ হিসেবে কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদের অনুকূলে বরাদ্দকৃত ২ টন চাল ২০০ জন উপকারভোগীর মধ্যে বিতরণ করা হয়। প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে।

ত্রাণ বিতরণকালে লোকমান আহমেদ বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রাপ্ত চাল সুষ্ঠুভাবে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জাকির হোসেন, কাপ্তাই তাঁতীদলের সম্পাদক তরিক উল্লাহসহ স্থানীয় ইউপি সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরে ঘরে সেনাবাহিনীর ত্রাণ

    নিজস্ব প্রতিবেদক টানা ভারী বর্ষণ, পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত কাপ্তাই উপজেলার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দুর্গত পরিবারের কাছে গিয়ে ঘরে ঘরে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছে কাপ্তাই সেনাজোন (৩৮ বীর)। মঙ্গলবার (১৪ জুলাই) রাঙামাটি সেনা রিজিয়নের নির্দেশনায় কাপ্তাই নতুন বাজারের…

  • বৃষ্টির সুরে চন্দ্রঘোনায় বর্ষার বন্দনা

    নিজস্ব প্রতিবেদক মেঘে ঢাকা আকাশ। চারপাশে বৃষ্টির আবেশ। সেই আবহে গান, নৃত্য ও আবৃত্তির ছন্দে চন্দ্রঘোনায় যেন জীবন্ত হয়ে উঠল বর্ষা। প্রকৃতির স্নিগ্ধ ঋতুকে বরণ করে নিতে কাপ্তাইয়ের সাংস্কৃতিক সংগঠন স্বরবৃত্তের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘বর্ষা বরণ’ অনুষ্ঠান। বুধবার (১২…

  • 🟥 কাপ্তাইয়ে ১৬ কেজির মহাবিপন্ন বাঘাইর মাছ উদ্ধার, আইনি প্রক্রিয়ায় ধ্বংস

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে অভিযান চালিয়ে মহাবিপন্ন প্রজাতির একটি বড় আকৃতির বাঘাইর মাছ উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় কাপ্তাই রেঞ্জের বন বিভাগের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জেটিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৪ ফুট দৈর্ঘ্য ও ১৬…

  • কাপ্তাইয়ে ২৭ মসজিদে ঈদের জামাত

    মোঃ জয়নাল আবেদীন, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ এলাকাজুড়ে মোট ২৭টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মুসল্লি, যা…

  • 🟥কাপ্তাইয়ে করলিয়া প্রকল্পের অংশীজন সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নে কানাডা সরকারের অর্থায়নে এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপির সহযোগিতায় পরিচালিত “স্থানীয় নেতৃত্বে অন্তর্ভুক্তিমূলক অভিযোজনের মাধ্যমে জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি” (করলিয়া প্রকল্প)-এর আওতায় কাপ্তাইয়ে অংশীজনদের নিয়ে জোরদার সভা অনুষ্ঠিত হয়েছে। নারী নেতৃত্বাধীন জলবায়ু সহনশীল…

  • কাপ্তাইয়ে মৎস্যজীবীদের উদ্বুদ্ধকরণ সভা

    প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় কর্ণফুলী নদীসংলগ্ন এলাকার মৎস্যজীবীদের নিয়ে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মৎস্যসম্পদ সংরক্ষণ, প্রজনন মৌসুমে মাছ…

Leave a Reply