কাপ্তাইয়ে সড়ক ও ব্রিজ ধসে চরম জনদুর্ভোগ

ব্যাঙছড়ি নতুন পাড়ার দেড় হাজার মানুষের চলাচলে দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ব্যাঙছড়ি নতুন পাড়ার একমাত্র চলাচলের সড়ক ও ব্রিজ ধসে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। প্রায় দুই মাস আগে টানা বর্ষণে সড়কটির একটি অংশ মাটির নিচে ধসে যায়। এতে পাড়ার বাসিন্দাদের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহনেও দেখা দিয়েছে ভোগান্তি।

স্থানীয়রা জানান, ব্যাঙছড়ি ডাবল ব্রিজ ও নতুন পাড়া এলাকার এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করেন। পাড়ার বাসিন্দাদের যাতায়াতের পাশাপাশি ঝুম চাষের ফসল ও বিভিন্ন ধরনের সবজি এই সড়ক দিয়ে বাজারে আনা-নেওয়া করা হয়। সড়কটি ধসে যাওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থী, অসুস্থ রোগী, বয়স্ক মানুষ ও কৃষকদের সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের দাবি, নতুন পাড়ায় প্রায় ১০০ পরিবারের দেড় হাজারের বেশি মানুষের বসবাস। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় বর্ষণে ধসের পর পরিস্থিতি আরও নাজুক হয়েছে। দ্রুত সড়ক ও ব্রিজটি সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন তারা।

পাড়ার হেডম্যান সুইচিমং মারমা ও মংসিলা কার্বারী বলেন, “আমাদের একমাত্র চলাচলের সড়কটি ধসে যাওয়ায় পাড়ার মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন। দ্রুত সড়কটি মেরামতের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাই।”

স্থানীয় বাসিন্দা সুই প্রু মারমা ও উচিপ্রু মারমা বলেন, “সড়কটি ধসে যাওয়ায় স্কুল-কলেজপড়ুয়া ছেলে-মেয়েরা এবং অসুস্থ ও বয়স্ক মা-বাবাকে নিয়ে চলাচলে অনেক কষ্ট হচ্ছে। আমরা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানাচ্ছি।”

৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইমান আলী বলেন, “সড়কটি ধসে যাওয়ার ঘটনা সত্য। এ কারণে এলাকাবাসীর চলাচলে ভোগান্তি হচ্ছে। বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে সাময়িকভাবে চলাচলের উপযোগী করতে কিছু মেরামত কাজ করেছি। স্থায়ীভাবে সড়কটি সংস্কারের জন্য ইউপি চেয়ারম্যান ও স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে।”

কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফরহাদ হোসেন বলেন, “আপাতত আমাদের কোনো বরাদ্দ নেই। বরাদ্দ পাওয়া গেলে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।”

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কার করা না হলে আগামী দিনে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সড়কটির ক্ষতি আরও বাড়তে পারে। এতে নতুন পাড়ার দেড় হাজারের বেশি মানুষের দুর্ভোগ আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ের উথোয়াইমং মারমা রাঙামাটি জেলা পরিষদের সদস্য

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন কাপ্তাইয়ের চিৎমরম ইউনিয়নের উথোয়াইমং মারমা। বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে উথোয়াইমং…

  • 🟥 কাপ্তাইয়ে পাচারকালে বিরল ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় পাচারচেষ্টাকালে বিরল বক প্রজাতির ‘মালায়ন নাইট হিরোন’ (Malayan night heron) উদ্ধার করেছে বনবিভাগ। অভিযানের সময় পাচারকারীরা কৌশলে পালিয়ে গেলেও পাখিটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিস সূত্রে জানা…

  • বৃষ্টিতে বাড়ল কাপ্তাই হ্রদের পানি, পাঁচ ইউনিটে ফিরল বিদ্যুৎ উৎপাদন

    নিজস্ব প্রতিবেদক টানা কয়েক দিনের বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়তে শুরু করেছে। এতে পানিনির্ভর কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি উৎপাদন ইউনিট একযোগে চালু করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পাঁচটি ইউনিট…

  • 🟥 কাপ্তাইয়ে কোরবানি ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাই উপজেলায় “যথাযথ নিয়মে কোরবানি পশু জবাই ও পশুর চামড়া সংরক্ষণ” বিষয়ক উপজেলা পর্যায়ের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত…

  • কেপিএমে মিনিবার ফুটবলের শুভ সূচনা, জয়ে শুরু ফকিরাঘোনা

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) এলাকায় উন্মুক্ত নকআউট মিনিবার ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠেছে। সোমবার (২৮ জুলাই) বিকেলে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সাবেক ফুটবলার ও কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য…

  • কাপ্তাইয়ে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা

    নিজস্ব প্রতিবেদক ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাক-ঢোলের বাদ্য, মোটর শোভাযাত্রা এবং নানা সাজে শত শত নারী-পুরুষ ও ভক্তের অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে কাপ্তাইয়ের সড়ক। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা…

Leave a Reply