কাপ্তাইয়ে কর্ণফুলীর মৎস্যসম্পদ রক্ষায় ২৫ মৎস্যজীবীকে প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক

কর্ণফুলী নদীর মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে রাঙামাটির কাপ্তাইয়ে ২৫ মৎস্যজীবীকে তিন দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে পোনা পরিবহন, নার্সারি ব্যবস্থাপনা, মৎস্য চাষ ও মৎস্য সংরক্ষণ আইন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

রোববার (১১ অক্টোবর) সকাল ১০টায় কাপ্তাই বিআরডিবি হলরুমে এ প্রশিক্ষণ শুরু হয়। হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় মৎস্য অধিদপ্তর, চট্টগ্রামের উদ্যোগে এবং কাপ্তাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণে হালদা নদী ও এর সঙ্গে সংযুক্ত কর্ণফুলী নদীর গুরুত্ব, প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল তুলে ধরা হচ্ছে।

প্রশিক্ষণ পরিচালনা করছেন কাপ্তাইয়ের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এরশাদ বিন শহীদ এবং রাঙামাটি সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান।

কাপ্তাইয়ের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এরশাদ বিন শহীদ বলেন, “মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বাড়াতে মৎস্যজীবীদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি জরুরি। এ প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের টেকসই মৎস্য ব্যবস্থাপনায় আরও দক্ষ করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।”

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ১৩ অক্টোবর পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি এখন ‘এসডিজি ভিলেজ’

    পাহাড়ের গ্রামে উন্নয়নের নতুন স্বপ্ন, বদলের অপেক্ষায় ১৭০ পরিবার নিজস্ব প্রতিবেদক পাহাড়-সবুজে ঘেরা মিতিঙ্গাছড়ি। পাশাপাশি বসবাস বাঙালি ও মারমা পরিবারের। অথচ গ্রামটিতে নেই নিজস্ব প্রাথমিক বিদ্যালয়, পর্যাপ্ত স্বাস্থ্যসেবা ও সুপেয় পানির ব্যবস্থা। আধুনিক স্যানিটেশন সুবিধাও অপ্রতুল। এমন বাস্তবতার মধ্যেই নতুন…

  • বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ বরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বের করা হয় এক বর্ণিল বৈশাখী শোভাযাত্রা এবং অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।…

  • অগ্নিকাণ্ডে নিঃস্ব দুই পরিবার; সহায়তার আহ্বান চন্দ্রঘোনা ইসলাম প্রচার সমিতির

    মোঃ জয়নাল আবেদীন, কাপ্তাই বুধবার (১৯ মার্চ) রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা এলাকার কলাবাগানে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে। গতরাতে ঘটে যাওয়া এ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় তাদের বসতঘর ও প্রয়োজনীয় আসবাবপত্র। দুর্ঘটনার পরপরই…

  • কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় মন্দিরের পুরোহিত গুরুতর আহত

    মাথা ও পায়ে গুরুতর আঘাত, আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নিজস্ব প্রতিবেদক  রাঙামাটির কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় বড়ইছড়ি সদর জগন্নাথ মন্দিরের পুরোহিত রনধীর চক্রবর্তী গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মন্দির থেকে সড়কে নামার পর ঘাগড়া থেকে বড়ইছড়িগামী…

  • কাপ্তাই জোন কমান্ডারের সবুজ বার্তা

    শিশু নিকেতনে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নিজস্ব প্রতিবেদক পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন প্রজন্মের মধ্যে সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে রাঙামাটির কাপ্তাই শিশু নিকেতন স্কুলে বৃক্ষরোপণ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (৩…

  • আফসারের টিলা মাদ্রাসায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

    কবির হোসেন, কাপ্তাই: রাঙামাটি কাপ্তাই আফসারের টিলা জামে মসজিদ ও তা’লিমুল কোরআন মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা শিশুদের পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুর ২টায় মাদরাসা ও সামাজিক সংগঠন কিং ক্লাবের আয়োজনে মাদরাসা শিক্ষার্থীদের বিভিন্ন ভালো কাজের জন্য পুরস্কার বিতরণ করা…

Leave a Reply