কুকিমারা একাদশের পাশে অজিত কুমার, খেলোয়াড়দের হাতে জার্সি-ফুটবল

নিজস্ব প্রতিবেদক

খেলাধুলায় তরুণদের আগ্রহ বাড়াতে রাঙামাটির কাপ্তাইয়ে কুকিমারা একাদশ ফুটবল দলের খেলোয়াড়দের জার্সি ও ফুটবল উপহার দিয়েছেন সমাজসেবক বাবু অজিত কুমার তনচংগ্যা।

বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কুকিমারা পাড়া ফুটবল মাঠে খেলোয়াড়দের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।

এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় কুকিমারা একাদশের একটি প্রতিনিধি দল অজিত কুমার তনচংগ্যার বাড়িতে গিয়ে দলের জন্য জার্সি ও ফুটবল উপহারের অনুরোধ জানান। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে পরদিন কুকিমারা মাঠে গিয়ে খেলোয়াড়দের হাতে এসব সামগ্রী তুলে দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বাবু সঞ্জয় তনচংগ্যা, কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক বাবু সোহেল তনচংগ্যা এবং ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাবু সাইউ মারমা।

অজিত কুমার তনচংগ্যা বলেন, ‘তরুণ প্রজন্মকে ভালো রাখতে হলে তাদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলার সুযোগ করে দিতে হবে। প্রত্যন্ত এলাকার অনেক প্রতিভাবান খেলোয়াড় প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে সামনে এগিয়ে যেতে পারে না। তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। কুকিমারা একাদশের খেলোয়াড়রা নিয়মিত অনুশীলন করে ভালো করুক, এটাই আমার প্রত্যাশা।’

তিনি আরও বলেন, ‘শুধু খেলাধুলা নয়, এলাকার মানুষের প্রয়োজনের সময় পাশে থাকাটাকেও আমি দায়িত্ব মনে করি। গরিব-অসহায় মানুষের সহযোগিতা, রাস্তা-ঘাট সংস্কার ও মেরামত কিংবা শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহ দেওয়া—এসব কাজের মধ্য দিয়েই একটি সুন্দর সমাজ গড়ে উঠতে পারে।’

বাবু অজিত কুমার তনচংগ্যা বাংলাদেশ তনচংগ্যা কল্যাণ সংস্থা, কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতি এবং ওয়াগ্গা-সাপছড়ি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি। সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি তিনি গরিব ও অসহায় মানুষের সহযোগিতা, রাস্তা-ঘাট সংস্কার ও মেরামত, শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহ এবং তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে কাজ করে আসছেন।

স্থানীয়রা বলেন, প্রত্যন্ত এলাকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এমন উদ্যোগ ইতিবাচক। এতে তরুণদের প্রতিভা বিকাশের পাশাপাশি তারা মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে থাকার সুযোগ পাবে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা

    মো. জয়নাল আবেদীন, কাপ্তাই  রাঙামাটির কাপ্তাইয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ…

  • কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহতের পরিবার পেল ৩ লাখ টাকা

    ‘এই টাকা শোক ভুলিয়ে দিতে পারবে না’, বললেন নিহতের স্ত্রী নিজস্ব প্রতিবেদক  রাঙামাটির কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে নিহত মংখ্যাইচিং মারমার পরিবারকে তিন লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে বন বিভাগ। ঘটনার প্রায় ছয় মাস পর রোববার (১৮ অক্টোবর) কাপ্তাই উপজেলা পরিষদের হলরুম কিন্নরীতে…

  • 🟥 কাপ্তাইয়ে সমবায়ীদের আয়বর্ধনমূলক ৩ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কাপ্তাই  রাঙামাটির  আয়োজনে মহিলা উন্নয়ন অনুবিভাগের সমবায়ীদের নিয়ে ৩ দিনব্যাপী আয়বর্ধন মূলক প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে।  বুধবার ( ২৯ এপ্রিল)  সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা বিআরডিবি হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষনের…

  • চিৎমরম এর দুর্গম চাকুয়াপাড়া এলাকায় বন্য হাতির আক্রমণে ১জন নিহত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির  কাপ্তাই উপজেলা ৩ নং চিৎমরম ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এলাকাধীন দূর্গম  চাকুয়া পাড়া এলাকায়  বন্যহাতি আক্রমণে মংখ্যাইচিং মারমা প্রকাশ মাষ্টার(৬০) নামে একজন নিহত হয়েছেন । তিনি একই ইউনিয়ন এর চিৎমরম বড় পাড়ার  মৃত সাথোয়াই প্রু মারমার ছেলে বলে…

  • শীত বিদায়ে বসন্তের রঙিন বার্তা

    কুয়াশা সরিয়ে প্রকৃতির নতুন রূপ—শিমুল, পলাশ আর কচি পাতায় জেগে উঠছে বসন্তের সৌন্দর্য ফিচার ডেস্ক: ভোরের কুয়াশা ধীরে ধীরে পাতলা হচ্ছে। শীতের কনকনে হাওয়া আর আগের মতো তীব্র নয়। সূর্যের নরম আলো যখন গাছের ডালে এসে পড়ছে, তখনই প্রকৃতির বুকে…

  • কাপ্তাইয়ে বিজিবির মেডিকেল ক্যাম্পে ২৪৩ জনের চিকিৎসাসেবা

    নিজস্ব প্রতিবেদক সাম্প্রতিক অতিবৃষ্টি, বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করেছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)। ত্রাণ বিতরণের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় বিনা মূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের…

Leave a Reply