অগ্নিকাণ্ডে নিঃস্ব দুই পরিবার; সহায়তার আহ্বান চন্দ্রঘোনা ইসলাম প্রচার সমিতির

মোঃ জয়নাল আবেদীন, কাপ্তাই

বুধবার (১৯ মার্চ) রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা এলাকার কলাবাগানে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে। গতরাতে ঘটে যাওয়া এ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় তাদের বসতঘর ও প্রয়োজনীয় আসবাবপত্র।

দুর্ঘটনার পরপরই মানবিক সহায়তা নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে চন্দ্রঘোনা ইসলাম প্রচার সমিতি। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি সহায়তা ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে, সমিতি স্থানীয় বিত্তবান ও সচেতন নাগরিকদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে। তারা সবাইকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সদকা, যাকাত ও ফিতরা প্রদানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছে।

সমিতির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দ্রুতই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হবে।

মোঃ জয়নাল আবেদীন, কাপ্তাই
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে নিরাপদ খাদ্য অভিযানে ক্ষতিকর খাদ্যপণ্য প্রত্যাহার

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভযুক্ত খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারে অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। অভিযানে সতর্কীকরণ তালিকাভুক্ত কয়েকটি খাদ্যপণ্য জব্দ করে ধ্বংস করা হয় এবং বিক্রেতাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। ‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায়…

  • কাপ্তাইয়ে বিজিবির মেডিকেল ক্যাম্পে ২৪৩ জনের চিকিৎসাসেবা

    নিজস্ব প্রতিবেদক সাম্প্রতিক অতিবৃষ্টি, বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করেছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)। ত্রাণ বিতরণের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় বিনা মূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের…

  • কাপ্তাইয়ে বিষু উৎসব: তনচংগ্যা সম্প্রদায়ের বর্ণিল র‍্যালি ও আলোচনা সভা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে তনচংগ্যা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বিষু উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ তনচংগ্যা কল্যাণ সংস্থা, কাপ্তাই অঞ্চল কমিটি এবং দেবতাছড়ি রৈস্যাবিলি অঞ্চলের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।…

  • ডেঙ্গু প্রতিরোধে কাপ্তাই উপজেলা পরিষদে পরিচ্ছন্নতা অভিযান

    নিজন্ব প্রতিবেদক ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার রোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়ামের ছাদ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ…

  • কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক স্বাধীনতা দিবস উপলক্ষে কুরআন খতম ও দোয়া মাহফিল

    কবির হোসেন, কাপ্তাই রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশন কাপ্তাই উপজেলার আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কাপ্তাই উপজেলা মডেল মসজিদে দিবসটি উদযাপন উপলক্ষে পবিত্র খতমে কুরআন, আলেচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করে…

  • 🟥 কাপ্তাইয়ে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে র‍্যালী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বৃক্ষরোপণ ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন করা হয়েছে। শুক্রবার (২২মে) সকাল ১০টায় কাপ্তাই উপজেলায় দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সংরক্ষণ প্রকল্পের বাস্তবায়নে,…

Leave a Reply