অগ্নিদগ্ধ নিশনার চিকিৎসায় সেনাবাহিনী হাত বাড়ালো

লক্ষীছড়ি উপজেলায় অগ্নিদগ্ধ শিশু নিশনা চাকমা

খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় অগ্নিদগ্ধ শিশু নিশনা চাকমা (৮)-এর চিকিৎসায় মানবিক সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পরিবারের আর্থিক সংকটের খবর পেয়ে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধীন লক্ষীছড়ি জোন থেকে তার চিকিৎসা ব্যয়ে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) লক্ষীছড়ি জোনের একটি টহল দল নিশনার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে। এ সময় তারা শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চলমান চিকিৎসা ব্যয় মেটাতে আর্থিক সহায়তা তুলে দেন। পরিবারের সদস্যরা বলেন, এমন সংকটময় সময়ে এই সহায়তা তাদের জন্য বড় সাহস ও স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত ৩১ জানুয়ারি বার্মাছড়ির কান্দবপাড়া এলাকায় নিজ বাড়িতে মাটির চুলার আগুন ছড়িয়ে পড়লে নিশনা গুরুতর দগ্ধ হয়। প্রথমে তাকে লক্ষীছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে খাগড়াছড়ি সদর হাসপাতাল হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে গত ১৮ ফেব্রুয়ারি তাকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়। বর্তমানে সে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন।

নিশনার পরিবার জানায়, দীর্ঘদিনের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে তারা আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এ অবস্থায় সেনাবাহিনীর সহায়তা তাদের নতুন করে আশার আলো দেখিয়েছে। এলাকাবাসীরাও এ উদ্যোগকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।

খাগড়াছড়ি প্রতিনিধি
+ posts

Similar Posts

  • 🟥 নবাগত এসপির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

    নিজস্ব প্রতিবেদক: বান্দরবান পার্বত্য জেলার নবাগত পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। শনিবার (১৭ মে ) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম…

  • পার্বত্য চট্টগ্রামে রমজানে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, মুরগি ২৩০ টাকায়, কলা–লেবু–শসায় দামের ঝাঁপ; স্বস্তি শুধু ডিম ও আলুতে!

    জয়নাল আবেদিনঃ রমজান ঘিরে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এর কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্থিরতা বেড়েছে। ইফতারকেন্দ্রিক চাহিদা বাড়ায় বেশ কয়েকটি পণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে বলে অভিযোগ ক্রেতাদের। বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার (বয়লার) মুরগির দাম কেজিপ্রতি ২২০…

  • রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড: পেশাদারিত্বে জোর

    আহমদ বিলাল খান, রাঙ্গামাটি রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাঠে সোমবার (৩০ মার্চ) অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মাস্টার প্যারেড ও কিট প্যারেড। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। প্যারেড…

  • পার্বত্য মন্ত্রীর এপিএস হলেন রাঙামাটির আল আমিন 

    আহমদ বিলাল খান : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দীপেন দেওয়ানের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ আল আমিন। ২৩ ফেব্রুয়ারি জন প্রশাসন মন্ত্রণালয়-এর জারিকৃত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা…

  • বান্দরবানে আইনজীবীদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

    নিজস্ব প্রতিবেদক,বান্দরবান বান্দরবান পার্বত্য জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিচারিক কার্যক্রমের অগ্রগতি এবং জনসেবার মানোন্নয়ন বিষয়ে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক মোঃ সানিউল…

  • রাঙামাটিতে আন্তঃপ্রেসক্লাব সভা: সাংবাদিকদের ঐক্য ও অপসাংবাদিকতা রোধে ঐকমত্য

    নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, অপসাংবাদিকতা প্রতিরোধ এবং গণমাধ্যমের স্বাধীনতা সুসংহত করতে শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৭.৩০ টায় রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে আন্তঃপ্রেসক্লাব মতবিনিময় সভা। জাতীয় প্রেসক্লাব, চট্টগ্রাম প্রেসক্লাব এবং রাঙামাটি প্রেসক্লাব-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সভা সাংবাদিক সমাজে নতুন…

Leave a Reply