🟥 রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের ‘চিরুনি অভিযান’চোলাইমদসহ আটক ৮

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটিতে বিশেষ অভিযান চালিয়ে চোলাইমদসহ আটজনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুইজন মাদক কারবারি, একজন ইয়াবা কারবারি, তিনজন মাদকসেবী এবং দুইজন পরোয়ানাভুক্ত পলাতক আসামি রয়েছেন।

পুলিশ সূত্র জানায়, বুধবার (১৩ মে) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে একটি দল রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চালানো হয় পৌরসভার সামনে, কে কে রায় সড়ক, রাজবাড়ী, রিজার্ভ বাজারসহ বিভিন্ন স্থানে।

অভিযানে ২৫ দশমিক ৫০০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। এ সময় রাজবাড়ী সড়ক এলাকার কাঞ্চন দাস ও সমতা ঘাট এলাকার অংকিতা চাকমাকে মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার করা হয়। রিজার্ভ বাজার এলাকার সাজ্জাদকে ইয়াবা কারবারের অভিযোগে আটক করা হয়।

এ ছাড়া খাগড়াছড়ির পানছড়ি ও রাঙামাটির বরকল এলাকার তিন ব্যক্তিকে মাদকসেবনের অভিযোগে আটক করা হয়েছে। একই অভিযানে জিআর মামলার দুই পলাতক আসামিকেও গ্রেপ্তার করে পুলিশ।

কোতয়ালী থানা-পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • ঈদে কৃত্রিম জ্বালানি সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা- পার্বত্য মন্ত্রী

    আহমেদ বিলাল খান, রাঙামাটি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে রাঙ্গামাটি শহরের বিভিন্ন পেট্রোল পাম্প ঝটিকা পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জনাব দীপেন দেওয়ান, এমপি। পরিদর্শনকালে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ঈদে কৃত্রিম জ্বালানি সংকট সৃষ্টি করে…

  • ঈদে পর্যটকের অপেক্ষায় রাঙ্গামাটি-সাজেক; প্রস্তুত পর্যটন খাত

    নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পার্বত্য জেলা রাঙামাটি ও সাজেক ভ্যালিতে পর্যটকদের বরণে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এ অঞ্চলের পর্যটন কেন্দ্রগুলোতে ইতোমধ্যে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও সেবার মানোন্নয়নের কাজ। স্থানীয় পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের…

  • রাঙামাটিতে প্রাপ্য রাজস্ব না পেয়ে উন্নয়ন থমকে: জেলা পরিষদের কাছে ইউএনও’র চিঠি

    রাঙামাটি প্রতিনিধি: প্রাপ্য রাজস্ব বকেয়া থাকায় উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে কাউখালী উপজেলা প্রশাসনে। হাটবাজার ও টোল পয়েন্ট ইজারা থেকে প্রাপ্ত নির্ধারিত অর্থ দীর্ঘদিন ধরে না পাওয়ায় উপজেলা পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে উপজেলা নির্বাহী…

  • সাইবার টিমের দক্ষতায় ২৫ মোবাইল উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের তৎপরতায় হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকালে রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব…

  • রাঙ্গামাটির সাপছড়িতে বাস উল্টে আহত ১৯

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি জেলার সাপছড়ি এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে গিয়ে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল…

  • বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্ব দিয়ে রাঙামাটিতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

    আহমদ বিলাল খান: “Together for Health, Stand with Science” প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস–২০২৬। দিবসটি উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে শহরে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়,…

Leave a Reply