কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা শহীদদের স্মরণে কুরআন খতম ও আলোচনা সভা

কবির হোসেন | 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেছে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা শাখা। এ উপলক্ষে কাপ্তাইয়ে আয়োজন করা হয় কুরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কাপ্তাই মডেল মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. নাছির উদ্দিন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, “অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন ও সুন্দর দেশ পেয়েছি। আমাদের দায়িত্ব মা, মাটি, স্বাধীনতা ও মাতৃভাষার মর্যাদা অটুট রাখা।” তিনি ভাষা শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের সামনে তুলে ধরার আহ্বান জানান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা মডেল মসজিদের কেয়ারটেকার হাফেজ মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন সাইফী, কেয়ারটেকার আব্দুল ছালাম, সিরাজুল ইসলাম ও হাফেজ জালাল উদ্দিন। বক্তারা ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে নৈতিক ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে সকল ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় কুরআন খতম সম্পন্ন করা হয়। পরে দোয়া মাহফিলে বিশেষ মুনাজাত পরিচালনা করেন হাফেজ আবুল কালাম। অনুষ্ঠানে কাপ্তাই মসজিদভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

কবির হোসেন
+ posts

Similar Posts

Leave a Reply