কাপ্তাই আইডিইবি’র ইফতার ও আলোচনা সভা 

কবির হোসেন। কাপ্তাই 

রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কাপ্তাই সাংগঠনিক জেলা। বুধবার (৪ মার্চ) বিকাল ৫টায় রিভার ভিউ পার্কে আইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা  শাখার  সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুল আলী’র সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই আইডিইবি’র সভাপতি প্রকৌশলী মো.ইমাম ফখর উদ্দিন রাজী। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ। প্রধান অতিথি রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজানের পবিত্রতা আমাদের রক্ষা করা ইমানি দায়িত্ব ও কর্তব্য। তিনি আইডিইবির আগত সদস্যদের উদ্দেশ্য করে বলেন, সকল ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্রে একযোগে মিলেমিশে কাজ করতে হবে।

আন্দোলন সংগ্রামে আইডিইবি সারাদেশে তাদের দাবি আদায়ের লক্ষ্যে কাজ করে গেছে। সামনে আমরাও আমাদের দাবি আদায়ের লক্ষ্যে একতাবদ্ধ হয়ে দেশ উন্নয়নের স্বার্থে কাজ করার আহবান জানান। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা আইডিইবি’র সাধারণ সম্পাদক মো.জামাল উদ্দিন, কাপ্তাই আইডিইবির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা প্রকৌশলী আব্দুল লতিফ।এছাড়া অন্যান্যদের  মধ্যে বক্তব্য রাখেন আইডিইবি সদস্য উপ-সহকারী মামুনুর রশিদ, মশিউর রহমান ও বিউটি চৌধুরী প্রমুখ। এসময় ইফতার মাহফিল ও আলোচনা সভায় আইডিইবির সকল সদস্যগন উপস্থিত ছিলেন। 

কবির হোসেন
+ posts

Similar Posts

  • কাপ্তাই নতুন বাজারে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল 

    মো.জয়নাল আবেদিন, কাপ্তাই  রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী কাপ্তাই নতুন বাজার ৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বাজার কেন্দ্রীয় বাজার মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।…

  • কাপ্তাইয়ে প্রযুক্তির সনদ হাতে ৪০ তরুণ, কর্মসংস্থানের স্বপ্ন

    ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে দুই মাসের প্রশিক্ষণ শেষে যুবক–যুবতীদের হাতে সনদ নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে দুই মাসব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ শেষে সনদ পেয়েছেন ৪০ জন যুবক-যুবতী। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়…

  • 🟥কাপ্তাইয়ে করলিয়া প্রকল্পের অংশীজন সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নে কানাডা সরকারের অর্থায়নে এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপির সহযোগিতায় পরিচালিত “স্থানীয় নেতৃত্বে অন্তর্ভুক্তিমূলক অভিযোজনের মাধ্যমে জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি” (করলিয়া প্রকল্প)-এর আওতায় কাপ্তাইয়ে অংশীজনদের নিয়ে জোরদার সভা অনুষ্ঠিত হয়েছে। নারী নেতৃত্বাধীন জলবায়ু সহনশীল…

  • কাপ্তাইয়ে পাঁচ ইউনিটে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

    নিজস্ব প্রতিবেদক টানা কয়েক দিনের ভারী বর্ষণে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়ায় রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বেড়ে ২২২ মেগাওয়াটে পৌঁছেছে। বর্তমানে কেন্দ্রটির পাঁচটি ইউনিটই চালু রয়েছে। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ১ ও ২ নং ইউনিট থেকে ৪৬…

  • সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী উক্যচিং মারমা নিহত

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটি চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া সড়কে  মোটরসাইকেল দুর্ঘটনায় কাপ্তাই উপজেলার ২ নং  রাইখালী ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ডের  মতি পাড়ার বাসিন্দা প্রকৌশলী উক্যসিং মারমা নিহত হয়েছেন। তিনি ঐ এলাকার বন্দরের অবসরপ্রাপ্ত কর্মচারী সাচিংমং মারমার একমাত্র ছেলে বলে জানান ৪ নং…

  • দূর্গম চাকুয়ায় আধুনিক কৃষি প্রযুক্তিতে নতুন দিগন্ত: প্রশিক্ষণে উদ্বুদ্ধ ৫০ কৃষক

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলার দুর্গম চিৎমরম ইউনিয়নের চাকুয়া বড় পাড়ায় আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়া পৌঁছে দিতে আয়োজন করা হয়েছে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের “পার্টনার” (Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in…

Leave a Reply