এতিমদের পাশে মানবিক উদ্যোগ: কাপ্তাইয়ে ইফতার ও দোয়া মাহফিল

কবির হোসেন, কাপ্তাই

রাঙামাটির কাপ্তাইয়ে ১০ শয্যা হাসপাতাল ও কাপ্তাই ইয়ুথ ক্লাবের যৌথ উদ্যোগে এতিম ও পথশিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৫টায় কাপ্তাই ১০ শয্যা হাসপাতাল চত্বরে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইফতারে শরিক হন।

দোয়া মাহফিলে উদ্বোধনী বক্তব্য রাখেন কাপ্তাই ১০ শয্যা হাসপাতালের মানবিক চিকিৎসক ডা. কামরুল ইসলাম এবং কাপ্তাই ইয়ুথ ক্লাবের পরিচালক ইঞ্জিনিয়ার জিতু। তারা এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে উল্লেখ করে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলা অং মারমা, সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ আহমেদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, কাপ্তাই স্কুলের প্রধান শিক্ষক মাহাবুব হাসান, সুইডিশ মাদ্রাসার পরিচালক হাফেজ মোকাম্মেল হোসেন, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিম, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন, তাঁতীদল সম্পাদক তরিক উল্লাহ এবং কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষপর্বে কাপ্তাই বিএফআইডিসি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আনোয়ার হোসেন সাইফী দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।

ইফতার মাহফিলের মাধ্যমে এতিম ও পথশিশুদের প্রতি সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান বক্তারা।

কবির হোসেন
+ posts

Similar Posts

  • নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ে ৩২ বছর শিক্ষকতা করে প্রধান শিক্ষক হিসাবে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন কল্যানি বড়ুয়া 

    ঝুলন দত্ত, কাপ্তাই: রাঙামাটির কাপ্তাই উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ে একটানা ৩২ বছর শিক্ষকতা করে প্রধান শিক্ষক হিসাবে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন কল্যানি বড়ুয়া। বিদায় বেলায় অশ্রুসিক্ত নয়নে সহকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন তিনি।  ১৯৯৪ সালের…

  • কাপ্তাইয়ে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা

    নিজস্ব প্রতিবেদক ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাক-ঢোলের বাদ্য, মোটর শোভাযাত্রা এবং নানা সাজে শত শত নারী-পুরুষ ও ভক্তের অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে কাপ্তাইয়ের সড়ক। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা…

  • কাপ্তাই প্রেসক্লাবের নেতৃত্বে কবির-ঝুলন

    নিজস্ব প্রতিবেদক পেশাদার সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের প্রত্যয়ে কাপ্তাই প্রেসক্লাবের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। এক বছর মেয়াদি নতুন কমিটিতে সভাপতি হয়েছেন দৈনিক আমার দেশ ও দৈনিক পূর্বকোণের কাপ্তাই প্রতিনিধি মো. কবির হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ…

  • 🟥 কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে দুই ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা জরিমানা এবং মাদকদ্রব্য সেবনের অভিযোগে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২০ মে) বিকেল আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত…

  • চন্দ্রঘোনা কেপিএম এলাকায় মানবিক সম্পা আহমেদ এর ইফতার সামগ্রী বিতরণ 

    ঝুলন দত্ত, কাপ্তাই: রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কেপিএম মিল এলাকায় মানবিক সম্পা আহমেদ এর উদ্যোগে গতকাল মঙ্গলবার  অসহায় ও দরিদ্র ১৫ টি পরিবারকে ইফতার সামগ্রী ও ঈদের সেমাই চিনি উপহার দেওয়া হয়েছে । এই ১৫ টি পরিবারের মধ্যে বেশিরভাগ ছিলো মসজিদের হুজুর…

  • রাইখালীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী গুরুতর আহত

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুজন চৌধুরী (৪৫) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, বাঙ্গালহালিয়া থেকে আসা…

Leave a Reply