কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পরিচ্ছন্ন অভিযান উদ্বোধন

কবির হোসেন, কাপ্তাই :

প্রতি বছরের ন্যায় এবারও কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বিউবো অভ্যর্থনা প্রধান ফটক হতে গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় পরিস্কার পরিচ্ছন্ন কাজ করা হবে। পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপক মো.মাহমুদ হাসান। তিনি জানান, আমাদের বিউবো এলাকাটি গুরুত্বপূর্ণ এলাকা এখানে প্রতিনিয়ত মন্ত্রী, এমপি, ডিসিসহ উচ্চপদস্থ ভিআইপি লোকজন আগমন করে থাকে। তাই এলাকাটি আমাদের পরিস্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। সেই লক্ষ্যে এই পরিচ্ছন্নতা কার্যক্রম করা হয়।

স্বাস্থ্য পরিদর্শক কবিরুল ইসলাম জানান, আমাদের এলাকাটা পর্যটন এলাকা, এখানে অনেক পর্যটকের আগমন ঘটে। সেই লক্ষ্যে আমাদের এই পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম। মো.বেলাল হোসেন জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কাপ্তাই শাখার সভাপতি বলেন,দীর্ঘ বছর এই গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা ও বিউবো এলাকাটি পরিস্কার পরিচ্ছন্ন করা হয়নি। ব্যবস্থাপক এবার একটি সুন্দর ব্যবস্থা নিয়েছেন। পরিচ্ছন্ন অভিযান উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন মো.কয়সুল বারী নির্বাহী প্রকৌশলী, অভিজিৎ পাল উপ-বিভাগীয় প্রকৌশলী, আহসান হাবীব চৌধুরী, সহকারী প্রকৌশলী, তারেক আহমেদ সহকারী প্রকৌশলী, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, শ্রমিক নেতা ফারুক মিয়া ও শহিদুল ইসলাম প্রমুখ।

কবির হোসেন
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে নিখোঁজ কিশোরী উদ্ধার, থানায় হেফাজতে

    মোঃ জয়নাল আবেদীন: রাঙামাটির কাপ্তাইয়ে নিখোঁজ হওয়া এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত কিশোরীর নাম ক্রয়চিং মার্মা (১৬)। পুলিশ সূত্রে জানা যায়, কাপ্তাই থানার মামলা নং-০১ (তারিখ: ১৩ মার্চ ২০২৬) ও এসসিসি নং-১৫৭/২৬ (১৪ মার্চ ২০২৬) এর প্রেক্ষিতে পুলিশ অভিযান…

  • কাপ্তাইয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

    মো. জয়নাল আবেদীন, কাপ্তাই মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনারে যথাযোগ্য মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে কাপ্তাই…

  • 🟥 কাপ্তাইয়ে আট ইভেন্টে বাজিমাত দেবরাজের

    নিজস্ব প্রতিবেদক: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় রাঙামাটির কাপ্তাই উপজেলা পর্যায়ে আটটি ইভেন্টে অংশ নিয়ে সবগুলোতেই প্রথম স্থান অর্জন করেছে দেবরাজ দাশ। সে উপজেলার রাইখালী রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। শনিবার (২৩ মে) সকালে কাপ্তাই উপজেলা সদর…

  • চিৎমরম এর দুর্গম চাকুয়াপাড়া এলাকায় বন্য হাতির আক্রমণে ১জন নিহত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির  কাপ্তাই উপজেলা ৩ নং চিৎমরম ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এলাকাধীন দূর্গম  চাকুয়া পাড়া এলাকায়  বন্যহাতি আক্রমণে মংখ্যাইচিং মারমা প্রকাশ মাষ্টার(৬০) নামে একজন নিহত হয়েছেন । তিনি একই ইউনিয়ন এর চিৎমরম বড় পাড়ার  মৃত সাথোয়াই প্রু মারমার ছেলে বলে…

  • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের সঙ্গে শ্রমিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ 

    নিজস্ব প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি এবং বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং বি-১৮৮৬) এর সংগ্রামী সভাপতি মোঃ…

  • কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা

    মোঃ জয়নাল আবেদীন: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিনি স্টেডিয়াম প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।…

Leave a Reply