কাউখালী বাজারে রমজানকে ঘিরে প্রশাসনের মনিটরিং জোরদার

কাউখালী প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে কাউখালী বাজারে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

মনিটরিংকালে বাজারে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা হালনাগাদ রয়েছে কি না, নির্ধারিত দামে পণ্য বিক্রি হচ্ছে কি না এবং ভোক্তাদের সঙ্গে অসদাচরণ করা হচ্ছে কি না—এসব বিষয় খতিয়ে দেখা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের রমজান মাসে অতিরিক্ত মূল্য আদায় থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

স্থানীয় ক্রেতারা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত তদারকি থাকলে বাজারে স্বস্তি বজায় থাকবে এবং সাধারণ মানুষ ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারবেন।

কাউখালী প্রতিনিধি
+ posts

Similar Posts

  • রাঙামাটিতে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত: সচেতনতায় র‍্যালি ও আলোচনা সভা

    আহমদ বিলাল খান: বিশ্ব ম্যালেরিয়া দিবস-২০২৬ উপলক্ষে রাঙামাটি জেনারেল হাসপাতালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে আয়োজিত এ কর্মসূচিতে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, নার্স ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এ বছরের প্রতিপাদ্য…

  • বান্দরবান ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক : মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বান্দরবান জেলা ঈদগাহ ময়দানে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এ জামাতে বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। ঈদের জামাতে…

  • পুলিশ ট্রেইনি রিক্রুট কনষ্টেবল (TRC) লিখিত পরীক্ষা ২৭ এপ্রিল

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (TRC) পদে নিয়োগ—ফেব্রুয়ারি ২০২৬ ব্যাচের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং Physical Endurance Test (PET)-এ উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। পুলিশ সূত্রে জানা গেছে, উক্ত লিখিত পরীক্ষা সকাল ১০:০০ ঘটিকায়…

  • পার্বত্য মন্ত্রীর এপিএস হলেন রাঙামাটির আল আমিন 

    আহমদ বিলাল খান : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দীপেন দেওয়ানের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ আল আমিন। ২৩ ফেব্রুয়ারি জন প্রশাসন মন্ত্রণালয়-এর জারিকৃত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা…

  • রাঙ্গামাটিতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি পার্বত্য জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবীসহ চারজনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। রোববার (২৯ মার্চ) জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পরিচালিত এ…

  • 🟥 নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন জোগান দিচ্ছেন প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন

    নিজস্ব প্রতিবেদক: দুর্গম পাহাড়ি জনপদে শিক্ষা কার্যক্রম সচল রাখতে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন বান্দরবানের থানচি উপজেলার তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন। সপ্তাহের পাঁচ দিন তিনি শ্রেণিকক্ষে পাঠদান করেন, আর ছুটির দিনে নৌকার হাল ধরে সাঙ্গু…

Leave a Reply