রাঙামাটিতে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত: সচেতনতায় র‍্যালি ও আলোচনা সভা

আহমদ বিলাল খান:


বিশ্ব ম্যালেরিয়া দিবস-২০২৬ উপলক্ষে রাঙামাটি জেনারেল হাসপাতালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে আয়োজিত এ কর্মসূচিতে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, নার্স ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

এ বছরের প্রতিপাদ্য ছিল— “ম্যালেরিয়া নির্মূলে দৃঢ় প্রতিজ্ঞ: আমরাই পারব, আমাদেরকেই করতে হবে।” দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিটি হাসপাতাল প্রাঙ্গণ প্রদক্ষিণ করে সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়।

পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, ম্যালেরিয়া প্রতিরোধে বিনিয়োগ বৃদ্ধি, জনসচেতনতা তৈরি এবং কার্যকর চিকিৎসা নিশ্চিত করা এখন সময়ের দাবি। তারা আরও বলেন, মশারি ব্যবহার, দ্রুত রোগ নির্ণয়, যথাযথ চিকিৎসা গ্রহণ এবং ম্যালেরিয়া প্রতিরোধী টিকা সম্পর্কে সচেতনতা বাড়াতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

বক্তারা বিশেষভাবে উল্লেখ করেন, পার্বত্য জেলা হিসেবে রাঙামাটি ম্যালেরিয়া ঝুঁকিপূর্ণ এলাকা হওয়ায় এখানকার জনগণকে আরও বেশি সতর্ক ও সচেতন হতে হবে।

সিভিল সার্জন ডা. নূয়েন খীসার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান, স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসকবৃন্দ, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিনিধিরা এবং হাসপাতালের নার্স, টেকনোলজিস্টসহ কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে ম্যালেরিয়া নির্মূলে সকলের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

+ posts

Similar Posts

  • রাঙ্গামাটির সাপছড়িতে বাস উল্টে আহত ১৯

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি জেলার সাপছড়ি এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে গিয়ে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল…

  • চট্টগ্রাম বিমানবন্দরে পার্বত্যবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানকে কাপ্তাইবাসীর ফুলেল শুভেচ্ছা

    জয়নাল আবেদীন, কাপ্তাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান-কে চট্টগ্রাম বিমানবন্দরে কাপ্তাইবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মন্ত্রী হিসেবে নিজ এলাকায় ফিরে আসায় আনন্দ-উচ্ছ্বাসে ভাসেন নেতাকর্মী ও সমর্থকরা। বিমানবন্দরে উপস্থিত ছিলেন জেলা…

  • মায়া রানীর পাশে মানবিকতা

    নিজস্ব প্রতিবেদক দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে আসা ৩০ বছর বয়সী অন্তঃসত্ত্বা নারী মায়া রানী চাকমার জীবন রক্ষায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে রাঙামাটি জেনারেল হাসপাতাল। চিকিৎসক, ইন্টার্ন ডাক্তার ও সমাজসেবা কার্যালয়ের সমন্বিত উদ্যোগে সংকটাপন্ন এই রোগীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম…

  • বিজিবি সাজেকে অসহায়দের পাশে

    রমজানে বিতরণ ইফতার সামগ্রী নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষে বৃহস্পতিবার (৫ মার্চ) সাজেক  ইউনিয়নের দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট…

  • লামায় ফ্যামিলি কার্ড জরিপ কার্যক্রম শুরু

    নিজস্ব প্রতিবেদক : বান্দরবান জেলার লামা উপজেলায় প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারগুলোর তথ্য সংগ্রহে ফ্যামিলি কার্ড জরিপ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পশ্চিম হারগাজা মার্মা পাড়ায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত…

  • রাঙামাটিতে ২৫০ শয্যার হাসপাতাল ভবন উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক: পার্বত্য জেলা রাঙামাটিতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নবনির্মিত ৬ তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম…

Leave a Reply