নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে কাপ্তাইয়ে প্রশাসনের মনিটরিং জোরদার

নিজস্ব প্রতিবেদক :

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখতে রাঙামাটির কাপ্তাই উপজেলায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে কাপ্তাই উপজেলা প্রশাসন। সোমবার (২ মার্চ) উপজেলার বিভিন্ন বাজার এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।

মনিটরিং চলাকালে ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা এবং সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী বিক্রির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বাজারে পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে অস্থিতিশীলতা রোধে এ ধরনের মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে। ব্যবসায়ীদেরও নীতিমালা মেনে স্বচ্ছভাবে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়।

স্থানীয় ক্রেতারা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং বাজার নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • স্বাধীনতা দিবসে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির মনোমুগ্ধকর পরিবেশনা

    ঝুলন দত্ত, কাপ্তাই মহান স্বাধীনতা দিবসে কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা  শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৪ টা হতে সন্ধ্যা অবধি কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে   মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে  বাচিক শিল্পী নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় …

  • কাপ্তাইয়ে নিখোঁজ কিশোরী উদ্ধার, থানায় হেফাজতে

    মোঃ জয়নাল আবেদীন: রাঙামাটির কাপ্তাইয়ে নিখোঁজ হওয়া এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত কিশোরীর নাম ক্রয়চিং মার্মা (১৬)। পুলিশ সূত্রে জানা যায়, কাপ্তাই থানার মামলা নং-০১ (তারিখ: ১৩ মার্চ ২০২৬) ও এসসিসি নং-১৫৭/২৬ (১৪ মার্চ ২০২৬) এর প্রেক্ষিতে পুলিশ অভিযান…

  • 🟥 কাপ্তাইয়ে কৃষি বিভাগের পার্টনার ফিল্ড কংগ্রেসের উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক: কৃষি মন্ত্রণালয়ের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় রাঙামাটির কাপ্তাইয়ে পার্টনার ফিল্ড কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে…

  • কাপ্তাইয়ের কেপিএম এলাকায় মানবিক শওকতের ইফতার ও পুনর্বাসন উদ্যোগ

    ঝুলন দত্ত, কাপ্তাই: পবিত্র রমজান মাসে কাপ্তাইয়ের কেপিএম মিল এলাকায় মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মানবিক শওকত হোসেন ও মানবিক সম্পা আহমেদ। তাঁদের যৌথ উদ্যোগে ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের অসহায় ও বিধবা পরিবারগুলোর মাঝে ইফতার সামগ্রী ও পুনর্বাসন সহায়তা বিতরণ…

  • কাপ্তাই ইয়ুথ ক্লাবের টি-শার্ট পেলেন ইউএনও, সার্বিক সহযোগিতার আশ্বাস

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন-কে সৌজন্য সাক্ষাতে কাপ্তাই ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে ক্লাবের টি-শার্ট প্রদান করা হয়েছে এবং আসন্ন ইফতার পার্টিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) কাপ্তাই উপজেলা কার্যালয়ে…

  • কাপ্তাইয়ে পাঁচ ইউনিটে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

    নিজস্ব প্রতিবেদক টানা কয়েক দিনের ভারী বর্ষণে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়ায় রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বেড়ে ২২২ মেগাওয়াটে পৌঁছেছে। বর্তমানে কেন্দ্রটির পাঁচটি ইউনিটই চালু রয়েছে। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ১ ও ২ নং ইউনিট থেকে ৪৬…

Leave a Reply