বরকলে বিজিবির অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার।সীমান্তে নিরাপত্তা জোরদারে অভিযান অব্যাহত 

নিজস্ব প্রতিবেদক: পার্বত্য জেলা রাঙ্গামাটির বরকল  উপজেলায় সীমান্ত টহল চলাকালে একটি দেশীয় তৈরি এক নলা বন্দুক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার ৪৫ বিজিবি বরকল ব্যাটালিয়নের সহকারী পরিচালক ইয়াসিন হোসেনের নেতৃত্বে একটি টহল দল উপজেলার দুর্গম শিলপাটা ছড়া এলাকার লোকমান টিলা সংলগ্ন একটি তরমুজ বাগানের পাশে সন্দেহজনক অবস্থান চিহ্নিত করে অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টহল জোরদার করা হলে ওই এলাকায় তল্লাশি চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা সম্ভব হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত অস্ত্রটি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।

ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তবর্তী অঞ্চলে অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।

উল্লেখ্য, পার্বত্যাঞ্চলে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বাংলাদেশ সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট বাহিনীগুলোর সমন্বিত কার্যক্রম চলমান রয়েছে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • 🟥 কাপ্তাইয়ে দুর্যোগ মোকাবিলায় তরুণদের সার্চ অ্যান্ড রেসকিউ প্রশিক্ষণ

    নিজস্ব প্রতিবেদক: দুর্যোগকালীন সময়ে মানুষের জীবন রক্ষায় তরুণদের দক্ষ করে তুলতে রাঙামাটির কাপ্তাইয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘সার্চ অ্যান্ড রেসকিউ’ বিষয়ক কর্মশালা। চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন ৩০ জন যুবক-যুবতী। বৃহস্পতিবার (১৪…

  • রাজস্থলীতে যুবলীগ সভাপতি গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩ নং বাঙালহালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম তালুকদারকে গ্রেপ্তার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ। রোববার (২ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে বাঙালহালিয়া ইউনিয়নের শফিপুর (পাবনা টিলা) এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ…

  • কাপ্তাইয়ে দুর্গম পাহাড়ে চিকিৎসার আলো, বিনামূল্যে চিকিৎসাসেবা দিল ১১ আরই ব্যাটালিয়ন

    মো. জয়নাল আবেদিন: দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ আরই ব্যাটালিয়ন। কাপ্তাইয়ের হাজার মানিক এলাকায় চিকিৎসা ক্যাম্প করে অসহায়, দুস্থ, দরিদ্র মানুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল…

  • 🟥 কাপ্তাই প্রাথমিক গোল্ডকাপে চিৎমরম ইসলামিয়া ও কারিগরপাড়া স্কুলের শিরোপা জয়

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক ও বালিকা বিভাগে জমজমাট ফাইনাল শেষে চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে চিৎমরম ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কারিগর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টা…

  • মানবিক চিকিৎসক ডা. মাসুদ স্ট্রোকে আক্রান্ত

    নিজস্ব প্রতিবেদক: কাপ্তাইয়ের সকলের পরিচিত মুখ, মানবিক চিকিৎসক ও সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ আহমেদ চৌধুরী ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) হঠাৎ তিনি স্ট্রোকে আক্রান্ত হলে তার শরীরের ডান পাশ অবশ হয়ে…

  • কাপ্তাইয়ে অতিরিক্ত লোডশেডিং বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় অতিরিক্ত লোডশেডিং বন্ধ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (১২ জুন) বিকেল ৫টায় কাপ্তাই নতুন বাজার সড়কের পাশে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে কাপ্তাই ইয়ুথ ক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।…

Leave a Reply