🟥 কাপ্তাই প্রাথমিক গোল্ডকাপে চিৎমরম ইসলামিয়া ও কারিগরপাড়া স্কুলের শিরোপা জয়

নিজস্ব প্রতিবেদক:


রাঙামাটির কাপ্তাই উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক ও বালিকা বিভাগে জমজমাট ফাইনাল শেষে চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে চিৎমরম ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কারিগর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১২টা ৩৫ মিনিট পর্যন্ত কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই বিভাগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলাগুলো ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ।

দিনের প্রথম ম্যাচে বালিকা বিভাগে চংড়াছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে কারিগর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচজুড়ে দুই দলের লড়াই ছিল সমানতালে, তবে শেষ পর্যন্ত দক্ষতা ও কৌশলে এগিয়ে থেকে জয় তুলে নেয় কারিগর পাড়া।

অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে বালক বিভাগে বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে চিৎমরম ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় প্রতিপক্ষকে চাপে রেখে দাপুটে জয় নিশ্চিত করে তারা।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও প্রতিযোগিতামূলক করে তোলে।

উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন ও সহকারী শিক্ষা অফিসার আঁখি তালুকদার।

এসময় বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি একরাম হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলাগুলো পরিচালনা করেন শিক্ষক আবু বক্কর ছিদ্দিক সোহেল, উসাইমং মারমা, দেবানন্দ বড়ুয়া এবং মো. ইসমাইল হোসেন। পুরো আয়োজনটি সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা কুড়িয়েছে।

+ posts

Similar Posts

  • বরকলে বিজিবির অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার।সীমান্তে নিরাপত্তা জোরদারে অভিযান অব্যাহত 

    নিজস্ব প্রতিবেদক: পার্বত্য জেলা রাঙ্গামাটির বরকল  উপজেলায় সীমান্ত টহল চলাকালে একটি দেশীয় তৈরি এক নলা বন্দুক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার ৪৫ বিজিবি বরকল ব্যাটালিয়নের সহকারী পরিচালক ইয়াসিন হোসেনের নেতৃত্বে একটি টহল দল উপজেলার দুর্গম শিলপাটা ছড়া এলাকার…

  • কাপ্তাইয়ে ভোক্তা অধিকার আইনে মোবাইল কোর্ট, জরিমানা

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাই উপজেলার জেটিঘাট ও নতুন বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (১২ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ মনিটরিং কার্যক্রমে কাপ্তাই উপজেলার বিভিন্ন মুদির দোকান, হোটেল ও রেস্টুরেন্টে তদারকি…

  • ম্যালেরিয়া নির্মূলে কাপ্তাইয়ে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    মোঃ জয়নাল আবেদীন “ম্যালেরিয়া নির্মূলে দৃঢ় প্রতিজ্ঞ; আমরাই পারবো আমাদেরকেই করতে হবে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাপ্তাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে বিশ্ব ম্যালেরিয়া দিবস ২০২৬। শনিবার (২৫ এপ্রিল) সকালে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের…

  • কাপ্তাইয়ে বন ও বন্য প্রাণী আইন বিষয়ে মাঠকর্মীদের প্রশিক্ষণ

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে বন ও বন্য প্রাণী–সংশ্লিষ্ট নতুন নীতি, আইন ও বিধানাবলী সম্পর্কে মাঠপর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) কাপ্তাই বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। সকাল সাড়ে ৯টা…

  • কাপ্তাই পলিটেকনিকের সামনে বেহাল সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীরা

    নিজস্ব প্রতিবেদক রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনের সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ পথচারীরা। খানাখন্দ ও কাদাপানিতে ভরা সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।…

  • চিৎমরম এর দুর্গম চাকুয়াপাড়া এলাকায় বন্য হাতির আক্রমণে ১জন নিহত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির  কাপ্তাই উপজেলা ৩ নং চিৎমরম ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এলাকাধীন দূর্গম  চাকুয়া পাড়া এলাকায়  বন্যহাতি আক্রমণে মংখ্যাইচিং মারমা প্রকাশ মাষ্টার(৬০) নামে একজন নিহত হয়েছেন । তিনি একই ইউনিয়ন এর চিৎমরম বড় পাড়ার  মৃত সাথোয়াই প্রু মারমার ছেলে বলে…

Leave a Reply