কাপ্তাইয়ে অতিরিক্ত লোডশেডিং বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটির কাপ্তাই উপজেলায় অতিরিক্ত লোডশেডিং বন্ধ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (১২ জুন) বিকেল ৫টায় কাপ্তাই নতুন বাজার সড়কের পাশে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে কাপ্তাই ইয়ুথ ক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দেশের অন্যতম বৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাইয়ে অবস্থিত হলেও এ এলাকার মানুষ দীর্ঘদিন ধরে চরম বিদ্যুৎ সংকটে ভুগছেন। দিনে ও রাতে ঘন ঘন বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। আবার প্রতিদিন ২০ থেকে ৩০ বার বিদ্যুৎ যাওয়া-আসার কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

বক্তারা অভিযোগ করেন, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে, ব্যবসা-বাণিজ্যে ক্ষতির মুখে পড়তে হচ্ছে এবং সরকারি-বেসরকারি বিভিন্ন শিল্প ও উৎপাদন খাতেও নেতিবাচক প্রভাব পড়ছে। এতে স্থানীয় অর্থনীতিতেও বিরূপ প্রভাব দেখা দিয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন কাপ্তাই ইয়ুথ ক্লাবের প্রতিষ্ঠাতা সালাউদ্দিন জিথু, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিম, কাপ্তাই উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাহিয়ান ডালিম, ইউপি সদস্য ইমান আলী, নতুন বাজারের ব্যবসায়ী কামাল উদ্দিন এবং বিএসপিআইয়ের শিক্ষার্থী মো. আবু সাইম।

বক্তারা দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। তারা বলেন, কাপ্তাইয়ে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হলেও স্থানীয় জনগণ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, যা অত্যন্ত হতাশাজনক।

মানববন্ধন থেকে আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় আগামী শুক্রবার বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনকারীরা।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে ইউপি সদস্যকে কুপিয়ে গুরুতর জখম

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলায় সন্ত্রাসী হামলায় এক ইউপি সদস্য গুরুতর জখম হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১০টা ২০ মিনিটের দিকে উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন ওই…

  • কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদল নেতা আলী আকবর সুমনের জন্মদিন উদযাপন

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের জন্মদিন উপলক্ষে কাপ্তাই উপজেলায় কেক কেটে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) রাত ৯টায় আয়োজিত এ অনুষ্ঠানে ছাত্রদল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

  • 🟥 কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক সম্রাটসহ ৪ জন গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক সম্রাট, শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামিসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে তাদের হেফাজত থেকে ইয়াবা ও চোলাইমদও উদ্ধার করা হয়। মঙ্গলবার (১২ মে) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার…

  • কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

    এম বাবুল, কাপ্তাই : যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পালিত হচ্ছে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শোক ও শ্রদ্ধা ভরে হাতে ফুলেল পুষ্প স্তবক নিয়ে শ’শ’ নারী-পুরুষ স্মরণ করেছেন ভাষা আন্দোলনের বীর শহীদদের।…

  • চন্দ্রঘোনায় সঙ্গীত পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নেন চার শতাধিক পরীক্ষার্থী

    ঝুলন দত্ত, কাপ্তাই ধ্রুব সংস্কৃতি পরিষদের অধীনে কাপ্তাই সাংস্কৃতিক একাডেমি, ত্রিধা নৃত্য একাডেমি, স্বরবৃত্ত আবৃত্তি একাডেমি  এবং মনোরঞ্জন আর্ট একাডেমির বার্ষিককন্ঠ সঙ্গীত, যন্ত্র সঙ্গীত, নৃত্য, চিত্রাংকন এবং আবৃত্তি পরীক্ষা শনিবার (২৮ মার্চ) সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত…

  • 🟥 কাপ্তাইয়ে ভূমি সেবা মেলার উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক: ” জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ ” এই প্রতিপাদ্য রাঙামাটি কাপ্তাই উপজেলায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা ভূমি অফিস কাপ্তাইয়ের আয়োজনে মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১১ টায় ভূমি অফিস…

Leave a Reply