রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে লংগদুতে বাজার মনিটরিং

নিজস্ব প্রতিবেদক :

পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং অবৈধভাবে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে রাঙামাটির লংগদু উপজেলায় তৎপরতা শুরু করেছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা খুচরা বিক্রয়কেন্দ্রগুলোতে সরেজমিন মনিটরিং চালাচ্ছেন, যাতে বাজারে জ্বালানি তেল ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে থাকে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত জ্বালানি তেলের সিলিং মেনে দায়িত্বশীলভাবে ব্যবসা পরিচালনার জন্য বিনীত আহবান জানানো হয়েছে। প্রশাসন আশা করছে, দোকানদার ও ব্যবসায়ীরা এই নির্দেশনা মেনে চলবেন, যাতে সাধারণ মানুষ রমজান মাসে স্বাভাবিক ও স্বস্তিপূর্ণ পরিবেশে জীবনযাপন করতে পারে।

এছাড়াও যারা অবৈধভাবে জ্বালানি তেল মজুদ বা বিক্রি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়। স্থানীয়রা এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, রমজান মাসে বাজারে ন্যায্য মূল্য বজায় রাখার জন্য এই মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড: পেশাদারিত্বে জোর

    আহমদ বিলাল খান, রাঙ্গামাটি রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাঠে সোমবার (৩০ মার্চ) অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মাস্টার প্যারেড ও কিট প্যারেড। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। প্যারেড…

  • চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় আহত বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান

    নিজস্ব প্রতিবেদক:পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ সভায় যোগ দিতে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। রোববার (৮ মার্চ) সকালে চট্টগ্রামের চন্দনাইশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, দ্রুতগামী যাত্রীবাহী…

  • ঈদকে ঘিরে সম্প্রীতির বার্তা: বান্দরবানে জেলা পুলিশের প্রীতিভোজ অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে এক বর্ণাঢ্য প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) বান্দরবান পার্বত্য জেলা পুলিশ লাইন্স মেসে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার…

  • নারী ও কন্যার অধিকার রক্ষায় বান্দরবানে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

    বান্দরবান প্রতিনিধি: “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (০৮ মার্চ) তারিখে বান্দরবান পার্বত্য জেলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলার…

  • ঈদের আনন্দ হাসপাতালে- রোগীদের জন্য উন্নত খাবার, পাশে সিভিল সার্জন

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের দিনে যখন চারদিকে উৎসবের আমেজ, ঠিক তখনই রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য নেওয়া হয়েছে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ। ঈদের দিনটিকে স্মরণীয় ও কিছুটা হলেও আনন্দময় করে তুলতে রোগীদের জন্য বিশেষভাবে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা…

  • রাঙামাটিতে প্রাপ্য রাজস্ব না পেয়ে উন্নয়ন থমকে: জেলা পরিষদের কাছে ইউএনও’র চিঠি

    রাঙামাটি প্রতিনিধি: প্রাপ্য রাজস্ব বকেয়া থাকায় উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে কাউখালী উপজেলা প্রশাসনে। হাটবাজার ও টোল পয়েন্ট ইজারা থেকে প্রাপ্ত নির্ধারিত অর্থ দীর্ঘদিন ধরে না পাওয়ায় উপজেলা পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে উপজেলা নির্বাহী…

Leave a Reply