চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় আহত বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ সভায় যোগ দিতে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

রোববার (৮ মার্চ) সকালে চট্টগ্রামের চন্দনাইশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, দ্রুতগামী যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে তার বহনকারী গাড়ির সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় অধ্যাপক থানজামা লুসাই আহত হন এবং তার ব্যবহৃত গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নেন এবং বর্তমানে মোটামুটি সুস্থ আছেন বলে জানা গেছে। তবে তার সহধর্মিণী তুলনামূলক বেশি আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দুর্ঘটনার কারণে নির্ধারিত সফরসূচিতে সাময়িক বিঘ্ন ঘটে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় প্রশাসন ও ঘনিষ্ঠজনরা খোঁজখবর নেন।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • ভাষা শহিদদের ত্যাগ চিরস্মরণীয়, আমাদের পথপ্রদর্শক — পুলিশ সুপার, রাঙ্গামাটি

    আবদুল হাই খোকন। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপনের প্রথম প্রহরে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম বলেন, “মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করা শহিদদের ত্যাগ চিরস্মরণীয়।…

  • বদলিজনিত বিদায় সংবর্ধনায় অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান

    রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি পার্বত্য জেলায় কর্মরত বাঘাইছড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসানের বদলিজনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব…

  • খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শসার বাম্পার ফলন। রমজানে উন্নত বীজ ও আধুনিক চাষ পদ্ধতি কৃষকের আয় বাড়িয়েছে 

    নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি: পবিত্র রমজানকে সামনে রেখে পাহাড়ি জনপদে এবার শসার বাম্পার ফলন ঘিরে বইছে আনন্দের হাওয়া। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় চলতি মৌসুমে শসা চাষে রেকর্ড পরিমাণ উৎপাদনের আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ। অনুকূল আবহাওয়া, উন্নত জাতের বীজ এবং…

  • রাঙ্গামাটিতে দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার

    আহমদ বিলাল খান, রাঙামাটি  যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা, যা সঠিকভাবে আদায় ও বণ্টন করা গেলে সমাজে দারিদ্র্য উল্লেখযোগ্যভাবে হ্রাস করা সম্ভব—এমন মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলার জেলা প্রশাসক নাজমা আশরাফী। সোমবার (৯ মার্চ) সকাল ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন…

  • বান্দরবানে অমর একুশে প্রভাতে ভাষা শহিদদের প্রতি জেলা প্রশাসকের শ্রদ্ধা

    বান্দরবান প্রতিনিধি। বান্দরবান জেলা সদরের কেন্দ্রীয় শহিদ মিনারে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে প্রভাতফেরি ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা আন্দোলনের বীর শহিদদের…

  • 🟥 পাহাড়ের নির্ভীক সংবাদযোদ্ধা ফজলে এলাহী

    পার্বত্য চট্টগ্রামে সাংবাদিকতার এক প্রজন্ম গড়ার নেপথ্য কারিগর বিশেষ প্রতিবেদক: পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়, প্রত্যন্ত জনপদ আর বঞ্চিত মানুষের জীবনসংগ্রাম—যেখানে সংবাদ পৌঁছানোই ছিল একসময় বড় চ্যালেঞ্জ, সেই বাস্তবতাকে বদলে দিয়েছেন ফজলে এলাহী। স্থানীয় সাংবাদিকতা থেকে শুরু করে অনলাইন ও প্রিন্ট…

Leave a Reply