এসপি’র তদারকিতে বান্দরবানে চেকপোস্ট অভিযান জোরদার

নিজস্ব প্রতিবেদক :

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় ও স্থিতিশীল রাখার লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সদর থানার অধীনে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

রবিবার (৮ মার্চ) বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সুপার মোঃ আব্দুর রহমান নিজে সরেজমিনে উপস্থিত থেকে চেকপোস্ট কার্যক্রম তদারকি করেন। এ সময় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, থানা ও পুলিশ ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।

চেকপোস্টে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধ, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণের কার্যক্রম পরিচালিত হয়। পুলিশ আরও সতর্কতা অবলম্বন করে সড়কপথে যাতায়াতকারী সাধারণ মানুষ এবং যানবাহনের নিরাপত্তা তদারকি করেছে।

এসপি মোঃআবদুর রহমান বলেন, “বান্দরবান জেলা পুলিশ জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমন কার্যক্রমে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের চেকপোস্ট অভিযান অপরাধীদের দমনে কার্যকর ভূমিকা রাখবে এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করবে।”

জেলা পুলিশ এ ধরনের নিয়মিত তদারকির মাধ্যমে অপরাধ প্রতিরোধ, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসাধারণের আস্থা বৃদ্ধি করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • রাঙ্গামাটিতে রমজান বাজার মনিটরিং: আইন লঙ্ঘনের দায়ে ব্যবসায়ীদের অর্থদণ্ড

    নিজস্ব প্রতিবেদক : রমজান মাসের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আজ মঙ্গলবার (২৪ফেব্রুয়ারি) রাঙ্গামাটি সদরের কলেজগেট ও ভেদভেদী এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।  এসময় ভোক্তা অধিকার ও পরিবেশ সংরক্ষণের মান বজায় রাখার জন্য অভিযান চালানো…

  • 🟥 পুলিশ সপ্তাহ শুরু, কল্যাণ সভায় পুলিশ সদস্যদের দিকনির্দেশনা প্রধানমন্ত্রীর

    ভিডিও কনফারেন্সে যুক্ত ছিল রাঙামাটি জেলা পুলিশ নিজস্ব প্রতিবেদক: “আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ–২০২৬। চার দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ…

  • বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

    নিজস্ব প্রতিবেদক: পুরোনো গ্লানি, হতাশা ও মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবান পার্বত্য জেলায় উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩ ও পহেলা বৈশাখ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ…

  • অগ্নিদগ্ধ নিশনার চিকিৎসায় সেনাবাহিনী হাত বাড়ালো

    খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় অগ্নিদগ্ধ শিশু নিশনা চাকমা (৮)-এর চিকিৎসায় মানবিক সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পরিবারের আর্থিক সংকটের খবর পেয়ে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধীন লক্ষীছড়ি জোন থেকে তার চিকিৎসা ব্যয়ে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬)…

  • সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় পবিত্র রমজান: হাবীব আজম

    আহমেদ বিলাল খান পবিত্র রমজান মাস মুসলিম উম্মাহর জন্য সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা নিয়ে আসে। এই মাসের শিক্ষা ধারণ করে সমাজে পারস্পরিক সহযোগিতা ও মানবকল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। একইসঙ্গে…

  • রাঙ্গামাটিতে বৈসাবি-বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ৫ দিনব্যাপী উৎসবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি: বাংলা নববর্ষ ও বৈসাবি ১৪৩৩ উদ্‌যাপন উপলক্ষে রাঙামাটিতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। সোমবার (৬ এপ্রিল) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করা হয়…

Leave a Reply