বড়ইছড়ি বাজারে ভেজালবিরোধী অভিযান, মুগডাল ও কোমলপানীয় পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক :

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি বাজারে ভেজালবিরোধী তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।  শনিবার (৭ মার্চ) তারিখে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মুগডালে কোনো ধরনের কৃত্রিম রং মিশ্রিত আছে কিনা তা পরীক্ষা করে দেখা হয় এবং বাজারে বিক্রিত বিভিন্ন ব্র্যান্ডের কোমলপানীয়ের মেয়াদ ও মান নিশ্চিত করা হয়।

অভিযানকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে নিরাপদ খাদ্য সরবরাহে সতর্ক থাকার আহ্বান জানান। বিশেষ করে মুগডালসহ বিভিন্ন খাদ্যপণ্যে ভেজাল বা কৃত্রিম রং ব্যবহার না করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে কোমলপানীয়সহ বিভিন্ন পণ্যের মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

এ সময় বাজারে আগত ক্রেতাদের নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে জানানো হয়। সংশ্লিষ্টরা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় বাজারে ভেজাল ও অনিয়ম প্রতিরোধে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হবে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • 🟥 কাপ্তাইয়ে ১৬ কেজির মহাবিপন্ন বাঘাইর মাছ উদ্ধার, আইনি প্রক্রিয়ায় ধ্বংস

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে অভিযান চালিয়ে মহাবিপন্ন প্রজাতির একটি বড় আকৃতির বাঘাইর মাছ উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় কাপ্তাই রেঞ্জের বন বিভাগের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জেটিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৪ ফুট দৈর্ঘ্য ও ১৬…

  • ডেঙ্গু প্রতিরোধে কাপ্তাই উপজেলা পরিষদে পরিচ্ছন্নতা অভিযান

    নিজন্ব প্রতিবেদক ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার রোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়ামের ছাদ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ…

  • কাপ্তাইয়ে এসএসসি-দাখিল পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১,০২৮ শিক্ষার্থী

    নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যান্য অঞ্চলের মতো রাঙামাটির কাপ্তাই উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে একযোগে এ পরীক্ষা শুরু হয়। এবারে কাপ্তাই উপজেলায় মোট ১,০২৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।…

  • কাপ্তাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন: সুষম খাদ্যে সুস্থ জাতি গড়ার আহ্বান

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বর্ণনির্ভর বাংলাদেশ” এই…

  • রাজস্থলীতে যুবলীগ সভাপতি গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩ নং বাঙালহালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম তালুকদারকে গ্রেপ্তার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ। রোববার (২ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে বাঙালহালিয়া ইউনিয়নের শফিপুর (পাবনা টিলা) এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ…

  • বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ বরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বের করা হয় এক বর্ণিল বৈশাখী শোভাযাত্রা এবং অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।…

Leave a Reply