কাপ্তাইয়ে ভোক্তা অধিকার আইনে মোবাইল কোর্ট, জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

রাঙামাটির কাপ্তাই উপজেলার জেটিঘাট ও নতুন বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ মনিটরিং কার্যক্রমে কাপ্তাই উপজেলার বিভিন্ন মুদির দোকান, হোটেল ও রেস্টুরেন্টে তদারকি করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ তোফায়েল আহাম্মদ।

অভিযানকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী বিভিন্ন অনিয়মের দায়ে সতর্কতামূলকভাবে এক ব্যবসায়ীকে ১,০০০ (এক হাজার) টাকা জরিমানা করা হয়।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যবসায়ীদেরকে নিরাপদ খাদ্য পরিবেশন, মূল্য তালিকা প্রদর্শন এবং স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশনা দেন। পাশাপাশি জনস্বার্থে এ ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়। 

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে শামসুদ্দীন স্মৃতি কাপে চ্যাম্পিয়ন কেএইচএস ওয়ারিওর্স

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র (কপাবিকে) আয়োজিত শহীদ প্রকৌশলী এ. কে. এম. শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কেএইচএস ওয়ারিওর্স চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তারা ৪-২…

  • বদলি ও মামলা প্রত্যাহারের দাবিতে কাপ্তাইয়ে বিদ্যুৎ শ্রমিকদের মানববন্ধন

    নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. হাফিজুর রহমানসহ চার নেতার বদলি ও মামলা প্রত্যাহারের দাবিতে রাঙামাটির কাপ্তাইয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিদ্যুৎ শ্রমিক-কর্মচারীরা। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের শাখা…

  • কাপ্তাইয়ে এতিমদের পাশে ইয়ুথ ক্লাব ও হাসপাতাল

    আবদুল হাই খোকন : পরিবেশ সচেতনতা ও মানবিকতার অনন্য সমন্বয়ে কাপ্তাইয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী এক ইফতার ও দোয়া মাহফিল। কাপ্তাই ইয়ুথ ক্লাব ও কাপ্তাই ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল প্রায় শতভাগ প্লাস্টিকমুক্ত—যেখানে একটি প্লাস্টিকের বোতলও…

  • কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের মানবিক কাজ: অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

    এম বাবুল, কাপ্তাই: রাঙামাটির কাপ্তাইয়ে সামাজিক ও মানবিক কার্যক্রমের জন্য পরিচিত চম্পাকুঁড়ি খেলাঘর আসর আবারও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংগঠনটির উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকাল ৩টায়…

  • 🟥 চন্দ্রঘোনায় দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের উদ্যোগে দিনব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১০টায় হাসপাতালের সামাজিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা….

  • কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পরিচ্ছন্ন অভিযান উদ্বোধন

    কবির হোসেন, কাপ্তাই : প্রতি বছরের ন্যায় এবারও কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বিউবো অভ্যর্থনা প্রধান ফটক হতে গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় পরিস্কার পরিচ্ছন্ন কাজ করা হবে। পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র…

Leave a Reply