নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ে ৩২ বছর শিক্ষকতা করে প্রধান শিক্ষক হিসাবে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন কল্যানি বড়ুয়া 

কল্যানি বড়ুয়া

ঝুলন দত্ত, কাপ্তাই: রাঙামাটির কাপ্তাই উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ে একটানা ৩২ বছর শিক্ষকতা করে প্রধান শিক্ষক হিসাবে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন কল্যানি বড়ুয়া। বিদায় বেলায় অশ্রুসিক্ত নয়নে সহকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন তিনি। 

১৯৯৪ সালের ৩১ মার্চ সামাজিক বিজ্ঞান বিভাগে  সহকারী শিক্ষক হিসাবে তিনি নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। টানা ৩২ বছর একই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন তিনি। আজ বৃহস্পতিবার ( ২৬ ফেব্রুয়ারি) ছিল তাঁর শেষ  কর্ম দিবস। শেষ কর্ম দিবসে এদিন তাঁকে ফুলেল শুভেচ্ছা বিনিময়  জ্ঞাপন করেন তাঁর দীর্ঘ দিনের সহকর্মীরা। এসময় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। এসময় স্কুলের সহকারী প্রধান শিক্ষক বিপুল বড়ুয়া, সিনিয়র শিক্ষক সুরেশ তনচংগ্যা,  শিক্ষক অনুপ বসাক সহ শিক্ষক এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। 
বিদায়ী প্রধান শিক্ষক কল্যানি বড়ুয়া তাঁর বিদায়ের দিনে আবেগঘন পরিবেশে অশ্রুসিক্ত নয়নে বলেন, কাপ্তাই উপজেলার  নারানগিরি এলাকার মানুষের সঙ্গে কাটানো ৩২ বছর আমার জীবনের অমূল্য সময়। এই পথচলার প্রতিটি মুহূর্ত আমার হৃদয়ে গাঁথা হয়ে থাকবে।

আমার সহকর্মী, শিক্ষকমণ্ডলী— যারা প্রতিদিন পাশে থেকেছেন, সহযোগিতা ও সমর্থন দিয়েছেন— আপনাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আমার প্রিয় শিক্ষার্থীরা— তোমাদের বিশ্বাস, ভালোবাসা ও আন্তরিকতা আমাকে সমৃদ্ধ করেছে। তোমাদের জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব।

সম্মানিত অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী— আপনাদের সহযোগিতা, আস্থা ও আন্তরিক সমর্থন সবসময় শক্তি জুগিয়েছে। আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ও অশেষ ভালোবাসা রইল। নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় ও এই এলাকার সবাই চিরদিন আমার হৃদয়ে জাগ্রত থাকবেন । স্কুলের সার্বিক সুখ, সমৃদ্ধি ও উত্তরোত্তর সাফল্য কামনা করি।

ঝুলন দত্ত, কাপ্তাই
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে পাঁচ ইউনিটে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

    নিজস্ব প্রতিবেদক টানা কয়েক দিনের ভারী বর্ষণে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়ায় রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বেড়ে ২২২ মেগাওয়াটে পৌঁছেছে। বর্তমানে কেন্দ্রটির পাঁচটি ইউনিটই চালু রয়েছে। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ১ ও ২ নং ইউনিট থেকে ৪৬…

  • মতি পাড়ায় আগুনে পুড়লো মুরগির ফার্মের ২ হাজার মুরগির বাচ্চা

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ডের মতি পাড়া এলাকায় স্থানীয় খামারি সাজাইউ মারমা ব্যক্তিগত মুরগির ফার্মে আগুন লেগে ২ হাজার মুরগির বাচ্চা পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে প্রায় তাঁর ৪ লাখ…

  • সীতাঘাটে মহাবারুণী স্নান ১৭ মার্চ, ২০৩২ সালে প্রথমবারের মতো মাসব্যাপী ঋষি কুম্ভমেলা

    মানিক দাশ, কাপ্তাই। রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী শ্রী শ্রী মাতা সীতা দেবী মন্দির প্রাঙ্গণে আগামী ১৭ মার্চ, মঙ্গলবার মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে অনুষ্ঠিত হবে পবিত্র মহাবারুণী স্নান। এ উপলক্ষে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে…

  • চন্দ্রঘোনা থানা এবং কেপিএম পরিদর্শনে রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলায় প্রশাসনিক তৎপরতা জোরদার ও উন্নয়ন কার্যক্রম তদারকির অংশ হিসেবে চন্দ্রঘোনা থানা এবং কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) পরিদর্শন করেছেন রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী। রবিবার (৫ এপ্রিল) সকালে জেলা প্রশাসক প্রথমে চন্দ্রঘোনা থানা পরিদর্শনে…

  • কাপ্তাইয়ের কেপিএম কলাবাগানে আগুনে পুড়ল দুই বসতঘর

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ কর্ণফুলী পেপার মিল (কেপিএম) এর অভ্যন্তরে কলাবাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৮ মার্চ) রাত ৮টার কিছু সময় পর এ ঘটনা ঘটে। ১নং চন্দ্রঘোনা…

  • কাপ্তাইয়ে কর্ণফুলী সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সফলতা কামনা করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অতিথিরা। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিনের…

Leave a Reply