🟥 কাপ্তাইয়ে ইয়াবাসহ দুই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক:


রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে ৫ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে বলে জানান কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল। 

শুক্রবার (১ মে ) দিবাগত রাত ৩ টার দিকে কাপ্তাই থানার উপ পরিদর্শক (এসআই) ইব্রাহীম এবং সঙ্গীয় পুলিশ ফোর্স কাপ্তাই প্রজেক্ট এলাকার স্পিল বেড়িবাঁধ সংলগ্ন পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মোঃ ইব্রাহীম (৩৪) ও ইফতেখার হোসেন ওরফে ইমন (৩১)। তাঁরা উভয়ই কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ড ফুলবাগান এলাকার বাসিন্দা বলে জানান পুলিশ। 

ওসি জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক  তাদেরকে শুক্রবার বিকালে রাঙামাটি  আদালতে সোপর্দ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • 🟥 করলিয়া প্রকল্পে বদলাচ্ছে পাহাড়ি জনপদ

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা দক্ষিণ দেবতাছড়ি এলাকায় করলিয়া প্রকল্পের আওতায় বিশুদ্ধ পানির সুবিধা, হাঁস-মুরগি পালন এবং ঘরের আঙিনায় সবজি চাষের মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠছেন পাহাড়ি জনগোষ্ঠীর অন্তত ৮০টি পরিবার। দীর্ঘদিনের পানিসংকট দূর হওয়ার পাশাপাশি জীবিকায়ও এসেছে ইতিবাচক পরিবর্তন।…

  • সারের চালান, কাগজপত্র নেই—কাপ্তাইয়ে বিজিবির হাতে ট্রাক

    ৩৬ বস্তায় ১ হাজার ৮০০ কেজি ইউরিয়া, কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে নিজম্ব প্রতিবেদক কাগজপত্র নেই, তবু চলছিল ইউরিয়া সারের চালান। শেষ পর্যন্ত বিজিবির তল্লাশিতে ধরা পড়ল ৩৬ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক। রাঙামাটির কাপ্তাইয়ে ঢংছড়ি বিজিবি চেকপোস্টে শনিবার (২৯…

  • রাজস্থলীতে যুবলীগ সভাপতি গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩ নং বাঙালহালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম তালুকদারকে গ্রেপ্তার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ। রোববার (২ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে বাঙালহালিয়া ইউনিয়নের শফিপুর (পাবনা টিলা) এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ…

  • কাপ্তাইয়ে শামসুদ্দীন স্মৃতি কাপে চ্যাম্পিয়ন কেএইচএস ওয়ারিওর্স

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র (কপাবিকে) আয়োজিত শহীদ প্রকৌশলী এ. কে. এম. শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কেএইচএস ওয়ারিওর্স চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তারা ৪-২…

  • বৃষ্টিতে বাড়ল কাপ্তাই হ্রদের পানি, পাঁচ ইউনিটে ফিরল বিদ্যুৎ উৎপাদন

    নিজস্ব প্রতিবেদক টানা কয়েক দিনের বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়তে শুরু করেছে। এতে পানিনির্ভর কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি উৎপাদন ইউনিট একযোগে চালু করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পাঁচটি ইউনিট…

  • রূপসী কাপ্তাইয়ের ব্যতিক্রমী আয়োজন : সংবর্ধিত করা হলো গণমাধ্যমকর্মীদের 

    ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি): রাঙামাটির কাপ্তাই হতে প্রকাশিত শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ভ্রমন এবং বিনোদন বিষয়ক সাময়িকী রূপসী কাপ্তাই এর উদ্যোগে কাপ্তাইয়ের কর্মরত গণমাধ্যমকর্মীদের  স্ব-স্ব ক্ষেত্রে অবদান রাখার জন্য সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধিত গণমাধ্যমকর্মীরা হলেন, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি দৈনিক আমার দেশ, দৈনিক পূর্বকোন…

Leave a Reply