কাপ্তাইয়ে মিনি ট্রাক- সিএনজি সংঘর্ষ, আহত একাধিক

জয়নাল আবেদীন, কাপ্তাই


রাঙামাটির কাপ্তাইয়ে মিনি ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কর্ণফুলী কলেজ সড়কের হাইওয়ে অংশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, লিচুবাগান এলাকা থেকে আসা ঢাকা মেট্রো-ন-১১-৯৯৫৪ একটি মিনি ট্রাক এবং কাপ্তাই থেকে লিচুবাগানগামী চট্টগ্রাম-থ-১১-১৮৬৭ একটি সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সিএনজিটি নিজ লেনে চলছিল। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা মিনি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি সিএনজিটিকে ধাক্কা দেয়।

এতে সিএনজি চালক ও যাত্রীসহ কয়েকজন গুরুতর আহত হন। অপরদিকে মিনি ট্রাকের চালকও আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এলাকাবাসীর অভিযোগ, কর্ণফুলী কলেজ সড়কের এই অংশটি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ হিসেবে পরিচিত। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

দুর্ঘটনার খবর পেয়ে কাপ্তাই থানার এসআই মো. হেলাল এবং ট্রাফিক বিভাগের এটিএসআই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পাশাপাশি ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

মোঃ জয়নাল আবেদীন, কাপ্তাই
+ posts

Similar Posts

  • 🟥 কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক নার্স দিবস পালন

    নিজস্ব প্রতিবেদক আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুর ১টা ৩০ মিনিটে বাংলাদেশ নার্সিং এসোসিয়েশন (বিএনএ) কাপ্তাই উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।…

  • 🟥 কাপ্তাইয়ে কৃষক সমাবেশ: কার্ড, ঋণ মওকুফ ও খাল খননে জোর

    নিজস্ব প্রতিবেদক: প্রান্তিক কৃষকদের উন্নয়ন ও সরকারের কৃষি-সহায়ক কর্মসূচি সম্পর্কে সচেতনতা বাড়াতে রাঙামাটির কাপ্তাইয়ে শতাধিক কৃষকের অংশগ্রহণে এক বর্ণাঢ্য কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কৃষক কার্ড বিতরণ, কৃষি ঋণ মওকুফ এবং খাল খনন কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো সম্পর্কে মাঠপর্যায়ে সরাসরি বার্তা…

  • 🟥 কাপ্তাইয়ে জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল

    নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে কাপ্তাই উপজেলায় এক বর্ণাঢ্য আনন্দ ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) বিকেল সাড়ে চারটায় কাপ্তাই উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের…

  • কাপ্তাইয়ে দৈনিক সাঙ্গুর আয়োজনে ইফতার মাহফিল ও দোয়েল টিভি–কাপ্তাই সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী

    নিজস্ব প্রতিবেদক : বৃহত্তর চট্টগ্রামের দৈনিক সাঙ্গু পত্রিকার কাপ্তাই প্রতিনিধি চৌধুরী মুহাম্মদ রিপনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৫টায় কাপ্তাইয়ের ফ্লোটিং প্যারাডাইস রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দৈনিক কাপ্তাই সংবাদ ও দোয়েল টিভির প্রতিষ্ঠাবার্ষিকী…

  • কাপ্তাই সড়ক দুর্ঘটনায় আহত এএসআইয়ের মৃত্যু

    ঝুলন দত্ত, কাপ্তাই : কর্তব্যরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় রাঙামাটির  কাপ্তাই উপজেলার কাপ্তাই  প্রজেক্ট  পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত  এএসআই  মোঃ মাহাবুর হাসান নিহত হয়েছেন। কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন,  গত ২৩ মার্চ ২০২৬ তারিখে কাপ্তাই পুলিশ ফাঁড়িতে কর্মরত থাকা অবস্থায়…

  • কাপ্তাইয়ে জুলাই শহীদ দিবস পালনে প্রস্তুতি সভা

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে আগামী ১৬ জুলাই জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা সভায় অংশ নেন। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে…

Leave a Reply