কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

এম বাবুল, কাপ্তাই: রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ২.৩০ এ  কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ “কিন্নরী” তে কাপ্তাই উপজেলা প্রশাসন এর মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও কমিটির সভাপতি মো: রুহুল আমিন। এসময় সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমর্কতা ডা: রুইহ্লা অং মারমা, সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ এরশাদ বিন রাশেদ, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল , উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শেখ ফজলে রাব্বী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ,ফায়ার সার্ভিস,ইউপি চেয়ারম্যান ও প্রতিনিধি বৃন্দ,হেডম্যান প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় কাপ্তাই উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয়। সেই সাথে সামনে অনুষ্ঠিত সীতারঘাট মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের মেলা ও পবিত্র ঈদুল ফিতরের সময় উপজেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয় এবং কেউ যাতে কোন রকম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সকলকে সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করা হয়। পরে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 

এম বাবুল, কাপ্তাই
+ posts

Similar Posts

  • 🟥 কাপ্তাইয়ে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৯  এপ্রিল ) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ “কিন্নরী” তে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও কমিটির সভাপতি মো:…

  • পানির নিচে রাঙামাটির ঝুলন্ত সেতু, চলাচল বন্ধ

    নিজস্ব প্রতিবেদক টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে রাঙামাটির পর্যটনের অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতুর পাটাতন তলিয়ে গেছে। নিরাপত্তার কারণে সেতুটিতে পর্যটক চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। এর…

  • রাইখালীতে মিনি ট্রাক উল্টে চালক নিহত

    ঝুলন দত্ত, কাপ্তাই  রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কের কারিগর পাড়া এলাকায় একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালক মো. আজিজুল ইসলাম (৪৪) নিহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) সন্ধ্যা প্রায় ৬টার দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত…

  • কাপ্তাইয়ে  বসতঘরের সামনে দুর্বৃত্তের আগুনে পুড়ল  সিএনজি অটোরিকশা

    ঝুলন দত্ত, কাপ্তাই : রাঙামাটির কাপ্তাই  উপজেলা সদর  আবাসিক এলাকায় আনসার ভিডিপি সদস্যদের রেস্ট রুমের অদূরে  দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি সিএনজি অটোরিকশা পুড়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে ।   রবিবার  (১৫ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে…

  • 🟥 আন্তর্জাতিক নার্স দিবসে চন্দ্রঘোনায় বর্ণাঢ্য র‍্যালি

    নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের নার্সিং বিভাগ ও নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে হাসপাতাল চত্বরে এ আয়োজন করা হয়। “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ—জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন”…

  • কাপ্তাইয়ে ভোক্তা অধিকার আইনে মোবাইল কোর্ট, জরিমানা

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাই উপজেলার জেটিঘাট ও নতুন বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (১২ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ মনিটরিং কার্যক্রমে কাপ্তাই উপজেলার বিভিন্ন মুদির দোকান, হোটেল ও রেস্টুরেন্টে তদারকি…

Leave a Reply