চিংম্রংয়ে বর্ণিল সাংগ্রাইয়ের প্রস্তুতি, উদযাপন কমিটি গঠন

এম বাবুল, কাপ্তাই

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম (চিংম্রং) এলাকায় মারমা সম্প্রদায়ের সর্ববৃহৎ সামাজিক ও ধর্মীয় উৎসব ‘সাংগ্রাই’ উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ২০২৬ সালের সাংগ্রাই উৎসব বর্ণিল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে উথোয়াই মং মারমাকে আহ্বায়ক এবং মংসুই উ মারমাকে সদস্য সচিব করে একটি উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— যুগ্ম আহ্বায়ক কার্বারী উসাই মং মারমা এবং যুগ্ম সচিব সাচিং উ মারমা।

নবগঠিত কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মারমা সম্প্রদায়ের সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে তিন দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

উৎসবের প্রথম দিন ১৩ এপ্রিল ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্নতার মধ্য দিয়ে শুরু হবে উৎসবের আনুষ্ঠানিকতা। এদিন প্রতিটি বসতবাড়ি থেকে শুরু করে গৃহপালিত প্রাণীদের তাজা ফুল দিয়ে সাজানো এবং ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়ার মাধ্যমে উৎসবের সূচনা করা হবে।

১৪ এপ্রিল দ্বিতীয় দিনে পাড়ায় পাড়ায় উৎসবের আমেজ থাকবে তুঙ্গে। সকালে বিহারে বিহারে ছোয়াইং পূজা (অন্নদান), বুদ্ধ স্নান এবং প্রদীপ প্রজ্বলনের আয়োজন করা হবে। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বয়োজ্যেষ্ঠদের স্নান করিয়ে তাদের আশীর্বাদ গ্রহণের রীতি পালন করা হবে। দিনব্যাপী থাকবে বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধুলা এবং ধর্মীয় দেশনা গ্রহণের আয়োজন।

উৎসবের শেষ দিন ১৫ এপ্রিল অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ‘সাংগ্রাই জল উৎসব’। এদিন জলকেলি ও নানা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে সাংগ্রাই উৎসবের সমাপ্তি ঘটবে।

উদযাপন কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত অংশগ্রহণে চিংম্রং এলাকায় এবারের সাংগ্রাই উৎসব আরও বর্ণাঢ্য ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

এম বাবুল, কাপ্তাই
+ posts

Similar Posts

  • 🟥 কাপ্তাইয়ে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৯  এপ্রিল ) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ “কিন্নরী” তে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও কমিটির সভাপতি মো:…

  • কাপ্তাইয়ে চিরকুটের ঈদ উপহার: ৩০ পরিবারের হাসি

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক উদ্যোগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন “চিরকুট”। সংগঠনটির উদ্যোগে উপজেলার ৩০টি অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের সদস্যরা জানান, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও সবার ভালোবাসা ও…

  • ১৫ এপ্রিল চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসব, লক্ষাধিক মানুষের সমাগমের প্রত্যাশা

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম ইউনিয়ন এর চিংম্রং বৌদ্ধ বিহার মাঠে আগামী ১৫ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত হবে মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সাংগ্রাই জল উৎসব। এতে লক্ষাধিক লোকের সমাগম ঘটবে বলে আশা করছেন সাংগ্রাঁই জল উৎসব…

  • 🟥 চন্দ্রঘোনায় দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের উদ্যোগে দিনব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১০টায় হাসপাতালের সামাজিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা….

  • শুভর গোলে ফাইনালে সোনালি অতীত

    নিজস্ব প্রতিবেদক শহীদ জিয়া স্মৃতি অলিম্পিক মিনিবার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে একমাত্র গোলে জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে সোনালী অতীত ফুটবল একাদশ। টানটান উত্তেজনার ম্যাচে প্রজন্ম বাংলা কলোনী ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে শিরোপার লড়াই নিশ্চিত করে দলটি।…

  • 🟥 কর্ণফুলীতে ডিমওয়ালা মাছ ধরা: শিলছড়িতে জেলেদের জালে বিপুল প্রজাতির মাছ, প্রজনন মৌসুমে উদ্বেগ

    মো. জয়নাল আবেদীন, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি এলাকায় কর্ণফুলী নদী থেকে বিপুল পরিমাণ ডিমওয়ালা (ডিমসহ) মাছ ধরা পড়েছে। শুক্রবার (০১ মে) সকালে স্থানীয় জেলেদের জালে বিভিন্ন প্রজাতির বড় ও ছোট মাছের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক ডিমধারী মাছ উঠে আসে। স্থানীয়…

Leave a Reply