রাজস্থলীতে ইমাম সম্মেলন, নৈতিক সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির রাজস্থলী উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন–এর উদ্যোগে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে আয়োজিত এ সম্মেলনে উপজেলার বিভিন্ন মসজিদের ইমামরা অংশ নেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার। তিনি বলেন, সমাজে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বীন ইসলামের সঠিক শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দিতে ইমামদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, মসজিদকে শুধু ইবাদতের স্থান হিসেবে নয়, বরং সামাজিক সচেতনতা ও মানবিক মূল্যবোধ গঠনের কেন্দ্র হিসেবেও গড়ে তুলতে হবে। সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ইমামদের সম্পৃক্ততার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সম্মেলনে ইমামদের দক্ষতা উন্নয়ন, ধর্মীয় শিক্ষার প্রসার এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তাদের কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে চিরকুটের ঈদ উপহার: ৩০ পরিবারের হাসি

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক উদ্যোগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন “চিরকুট”। সংগঠনটির উদ্যোগে উপজেলার ৩০টি অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের সদস্যরা জানান, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও সবার ভালোবাসা ও…

  • 🟥 ঈদযাত্রায় নিরাপত্তায় ফেরিঘাটে সচেতনতা অভিযান

    নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে রাঙামাটির সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) চন্দ্রঘোনা-রাইখালী ফেরিঘাটে বিশেষ জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে। রোববার (২৪ মে) সকালে ফেরিঘাট এলাকায় মাইকিং, ফেস্টুন ও প্রচারণার মাধ্যমে চালক ও যাত্রীদের সচেতন করা হয়। এ সময়…

  • 🟥 কাপ্তাইয়ে দুর্যোগ মোকাবিলায় তরুণদের সার্চ অ্যান্ড রেসকিউ প্রশিক্ষণ

    নিজস্ব প্রতিবেদক: দুর্যোগকালীন সময়ে মানুষের জীবন রক্ষায় তরুণদের দক্ষ করে তুলতে রাঙামাটির কাপ্তাইয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘সার্চ অ্যান্ড রেসকিউ’ বিষয়ক কর্মশালা। চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন ৩০ জন যুবক-যুবতী। বৃহস্পতিবার (১৪…

  • 🟥 কাপ্তাইয়ে কুকুরের আক্রমণে মায়া হরিণের মৃত্যু

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে লোকালয়ে খাবারের সন্ধানে এসে কুকুরের আক্রমণে একটি মায়া হরিণের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র (বিউবো) প্রজেক্ট এলাকার পাশে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পাশ্ববর্তী বনাঞ্চল থেকে একটি মায়া হরিণ লোকালয়ে…

  • কাপ্তাই বাঁধে খুলল ১৬ জলকপাট, কর্ণফুলীতে নামছে ৯ হাজার কিউসেক পানি

    হ্রদের পানি ১০৫.৯৮ ফুট, ভাটির নিম্নাঞ্চলে সতর্কতা নিজস্ব প্রতিবেদক: কাপ্তাই হ্রদের পানি দ্রুত বাড়তে থাকায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। শনিবার রাত ৮টার দিকে প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী…

  • কাপ্তাই ইয়ুথ ক্লাবের টি-শার্ট পেলেন ইউএনও, সার্বিক সহযোগিতার আশ্বাস

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন-কে সৌজন্য সাক্ষাতে কাপ্তাই ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে ক্লাবের টি-শার্ট প্রদান করা হয়েছে এবং আসন্ন ইফতার পার্টিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) কাপ্তাই উপজেলা কার্যালয়ে…

Leave a Reply